Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

হবিগঞ্জ

ধর্মঘটে বাস বন্ধ, মহাসড়কে যাত্রী নামিয়ে হয়রানি
হবিগঞ্জ ● ধর্মঘটে বাস বন্ধ, মহাসড়কে যাত্রী নামিয়ে হয়রানি
ধর্মঘট ঘোষণা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী বাস থামিয়ে যাত্রী নামিয়ে দিচ্ছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের শ্রমিকরা। এতে যাত্রাপথে আটকা পড়ে শিশুসহ হাজারো নারী-পুরুষ চরম দুর্ভোগে পড়েছেন।আজ বৃহস্পতিবার ভোর থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলার শায়েস্তাগঞ্জ গোলচত্বরে এ পরিস্থিতি দেখা যায়।মৌলভীবাজার জেলার ওপর দিয়ে সিলেটগামী রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে সপ্তম দফায় অনির্দিষ্টকালের ধর্মঘট করছে মোটর মালিক গ্রুপ। হবিগঞ্জ থেকে সিলেটের তিনটি রুটসহ মোট ১২টি রুটে ২৫০টি বাস চলাচল বন্ধ...
সারা দেশ•২ দিন আগে
দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক
দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক
তপ্ত রোদে হাওরে ধান কাটতেন বাবার সঙ্গে। কখনো বাবার মাথার বোঝা কাঁধে তুলে নিতেন, কখনো মায়ের কাজে হাত লাগাতেন। দিনের পর দিন মাঠে কাজ করার পর রাতে বই নিয়ে বসতেন দুই ভাই রুবেল দাস ও রাহুল দাস। অভাব তাদের পড়াশোনার পথ আটকে দিতে পারেনি। কৃষিকাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে এখন দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমনগর গ্রামের কৃষক রবীন্দ্র দাসের ছেলে রুবেল (৩০) ও রাহুল (২৮)। বড় ভাই রুবেল ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। আর রাহুল ২০২৫...
সারা দেশ•৪ দিন আগে
বানিয়াচংয়ে ফের চালু হলো জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা
বানিয়াচংয়ে ফের চালু হলো জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্ধ থাকা জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা আবার চালু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় এক মাস ধরে এ সেবায় অনুমোদন-সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছিল। এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর ‘ইউএনও নেই, থমকে নাগরিক সেবা’ শিরোনামে দৈনিক আগামীর সময়ে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন থেকে জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত আবেদন অনুমোদনসহ প্রয়োজনীয় কার্যক্রম করা যাচ্ছে। ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোস...
সারা দেশ•৫ দিন আগে
হবিগঞ্জে ৯৫% ডেঙ্গু রোগী ঢাকাফেরত
হবিগঞ্জে ৯৫% ডেঙ্গু রোগী ঢাকাফেরত
হবিগঞ্জে গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১২৮ জন। তাদের প্রায় ৯৫ শতাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ফিরেছেন। এ সময়ে মৃত্যু হয়েছে দুজনের। ঢাকায় কর্মরত ছিলেন তারাও। গত শুক্রবার আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস। এদিকে, রাজধানী থেকে আক্রান্ত হয়ে ফেরা মানুষের সংখ্যা বাড়ায় জেলার হাওরাঞ্চলে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। হাওরবেষ্টিত বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) গত ৮ সেপ্টেম্বর এবং আফিয়া খানম (৫৪) ২ আগস্ট মারা যান। দুজনই জ্বর নিয়ে ঢাকা থেকে হবিগঞ্জে ফ...
সারা দেশ•৬ দিন আগে
আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল চাষ, পুকুরে মাছ
আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল চাষ, পুকুরে মাছ
চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত। তার মধ্যেই একের পর এক পুকুর। পাড়ে রয়েছে সারি সারি আম, কলা ও পেঁপেগাছ। কোথাও ফল, কোথাও সবজি। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরের এ দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়। একসময় যে জমি থেকে সামান্য ফসল পাওয়া যেত, সেই জমিই এখন মাছ ও ফল-সবজি চাষে বড় আয়ের উৎস হয়ে উঠেছে। এই পরিবর্তনের বড় উদাহরণ খালেদ চৌধুরী। শিবপাশা হাওরে তার ১৪০ বিঘা জমিতে রয়েছে ১৪টি পুকুর। এসব পুকুরে বছরে প্রায় ৯৪ টন মাছ উৎপাদন করে প্রায় ৩ কোটি টাকায় বিক্রি করেন তিনি। মাছ উৎপাদনে খরচ হয় প্রায় ২ কোটি টাকা। এর...
সারা দেশ•৮ দিন আগে
বানিয়াচংয়ে জায়দুল হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহবায়কসহ ২৯ আসামি
বানিয়াচংয়ে জায়দুল হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহবায়কসহ ২৯ আসামি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে শেখ জায়দুল (২৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) নিহতের মা রাহিনুর বেগম বাদী হয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম খানসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক।মামলার এজাহারে বলা হয়, কিছুদিন আগে মন্দরী গ্রামের খেলার মাঠসংলগ্ন একটি জায়গা ক্রয় করেন মৃত শেখ লোকমান ম...
সারা দেশ•১১ দিন আগে
হবিগঞ্জে জাল ওয়ারিশান সনদে হরিজন পরিবারের জমি দখলের চেষ্টা
হবিগঞ্জে জাল ওয়ারিশান সনদে হরিজন পরিবারের জমি দখলের চেষ্টা
১৯৭১ সালে দেশত্যাগ করে ভারতে চলে যান সুরেন্দ্র চন্দ্র দত্ত। এরপর আর এলাকায় ফেরেননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তার কোনো উত্তরাধিকারীও নেই। তার রেখে যাওয়া ৩৩ শতাংশ জমির খাস খতিয়ানের অংশে দীর্ঘদিন ধরে বসবাস করছে তিনটি রবিদাস পরিবার। তবে প্রায় ৫৫ বছর পর ওই জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ভুয়া উত্তরাধিকারী সাজিয়ে জাল ওয়ারিশান সনদ ও দলিল তৈরির মাধ্যমে জমি বিক্রির অভিযোগও রয়েছে। এ ঘটনায় মনি রবিদাস নামে এক নারী সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভ...
সারা দেশ•১২ দিন আগে
হুইলচেয়ারে ৩ কিমি পেরিয়ে যান স্কুলে
হুইলচেয়ারে ৩ কিমি পেরিয়ে যান স্কুলে
সামনে কাদায় ডুবে থাকা রাস্তা। কোথাও জমে আছে পানি, কোথাও পিচ্ছিল পথ। এর পরেই একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ। হুইলচেয়ারে বসে এসব পথ পাড়ি দিতে হবে তাকে। একজন সহকারীকে সঙ্গে নিয়ে প্রতিদিন এভাবেই প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যান কল্যাণ কুমার দেব। দুই পা অচল হলেও পাঠদান থামেনি তার। কল্যাণ কুমার দেব চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়ব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৮ সালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হারিয়ে যায় তার দুই পায়ের চলাচলের সক্ষমতা। দীর্ঘদিন সি...
সারা দেশ•১৩ দিন আগে
দেশের ২৪৮ শকুনের ১১০টি এক জেলাতে
দেশের ২৪৮ শকুনের ১১০টি এক জেলাতে
দেশের আকাশ থেকে যখন হারিয়ে যেতে বসেছে একসময়ের অতিপরিচিত শকুন, তখন উল্টো চিত্র দেখা গেছে হবিগঞ্জের রেমা-কালেঙ্গা বনে। দীর্ঘদিনের সংরক্ষণ উদ্যোগে এই বনাঞ্চলে শুধু শকুনের সংখ্যা বাড়েনি; বেড়েছে তাদের প্রজনন সফলতাও। ২০১৪ সালে যেখানে রেমা-কালেঙ্গায় শকুনের সংখ্যা ছিল ৭৮টি, সর্বশেষ শুমারিতে সেখানে অস্তিত্ব পাওয়া গেছে ১১০টি বাংলা শকুনের। শকুন পরিবেশ-প্রকৃতির গুরুত্বপূর্ণ বন্ধু। মৃত প্রাণীর দেহ খেয়ে রোগজীবাণুর বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পাখি। কিন্তু খাদ্যসংকট, আবাসস্থল ধ্বংস, গাছ কাটা এ...
সারা দেশ•১৪ দিন আগে
জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
হবিগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে শেখ জায়দুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বানিয়াচংয়ের মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জায়দুল ইসলাম ওই গ্রামের মৃত শেখ লোকমান উল্লার ছেলে।এলাকাবাসী জানায়, জমি নিয়ে একই গ্রামের মজিদ মিয়া ও তার লোকজনের সঙ্গে জায়দুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে জায়দুল জমিতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মজিদ মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে জায়দুলকে কুপিয়ে গুরু...
সারা দেশ•১৫ দিন আগে
সিলেটের দুই জেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু
সিলেটের দুই জেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু
সিলেট বিভাগের দুই জেলায় আলাদা বজ্রপাতের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। মৃত লিটন উপজেলার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে কৃষিকাজের জন্য নোয়াহাটি পশ্চিম মাঠে যান লিটন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লিটনের প্রতিবেশী পল্লীচিকিৎসক রায়ধন সরকার তার মৃত্য...
সারা দেশ•১৬ দিন আগে
ছয় দফা নিয়ে এমপির কাছে হবিগঞ্জের চা শ্রমিকরা
ছয় দফা নিয়ে এমপির কাছে হবিগঞ্জের চা শ্রমিকরা
নিজেদের ভাষা, সংস্কৃতি, ভূমি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় রক্ষাসহ ছয় দফা দাবি জানিয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরা। এসব দাবি বাস্তবায়নে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।আজ বুধবার দুপুরে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কার্যালয়ে চা শ্রমিকদের প্রতিনিধিরা তার কাছে স্মারকলিপি দেন। এতে মাধবপুরের পাঁচটি এবং চুনারুঘাটের ১৮টি চা-বাগানে বসবাসরত শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, ব্রিটিশ শাসনামলে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ঝাড়খণ্ডসহ বিভ...
সারা দেশ•১৭ দিন আগে
তিন কিশোর বাইকে, বাসের ধাক্কায় ছিটকে নিহত ১
তিন কিশোর বাইকে, বাসের ধাক্কায় ছিটকে নিহত ১
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পিঠাবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শ্রাবণ উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণপাড়া গ্রামের সুন্দর সরকারের ছেলে। সে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারের একটি সেলুনে কাজ করত। আরও পড়ুন ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস’ ১৪ সেপ্টেম্বর...
সারা দেশ•১৭ দিন আগে
শিক্ষক নেই, শ্রেণিকক্ষও অনিরাপদ
শিক্ষক নেই, শ্রেণিকক্ষও অনিরাপদ
হবিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের সঙ্গে যোগ হয়েছে ঝুঁকিপূর্ণ অবকাঠামো। জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৫২টি বিদ্যালয়ের মধ্যে ২২৮টিতে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকেরও ৩২১টি পদ শূন্য। এর মধ্যে ২০টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে কোথাও শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান, আবার কোথাও ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে নিরাপত্তাঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধ...
সারা দেশ•১৭ দিন আগে
ভিডিও দেখাতেই ঘুষের টাকা ফেরত, তদন্তের মুখে পিডিবি কর্মচারী
ভিডিও দেখাতেই ঘুষের টাকা ফেরত, তদন্তের মুখে পিডিবি কর্মচারী
হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারীর বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও কর্মকর্তাদের দেখানো হলে ঘুষের টাকা ফেরতও দেন অভিযুক্ত নাজমা আক্তার। তিনি হবিগঞ্জ পিডিবি কার্যালয়ের অফিস সহায়ক।অভিযোগকারী সদর উপজেলার শায়েস্তানগর এলাকার মোফাজ্জল হোসেন ইমন জানালেন, নতুন আবাসিক সংযোগ নিতে গত সোমবার তিনি পিডিবির কার্যালয়ে যান। এর জন্য নির্ধারিত ফি প্রায় ৫০০ টাকা বলে জানতেন তিনি। তবে নাজমা তার কাছে ৪ হাজার ৫০০ টাকা দাবি করেন। একই দাবি করেন আরও কয়েকজন কর্মচারী...
সারা দেশ•১৭ দিন আগে
হবিগঞ্জে গ্যাসের নতুন ভাণ্ডারের খোঁজে বাপেক্স
হবিগঞ্জে গ্যাসের নতুন ভাণ্ডারের খোঁজে বাপেক্স
হবিগঞ্জের মাটির নিচে নতুন গ্যাসের মজুদ আছে কি না, তা জানতে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জেলার বিস্তীর্ণ এলাকায় চলছে ত্রিমাত্রিক (৩-ডি) সাইসমিক জরিপ। এর মাধ্যমে ভূগর্ভের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করে সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র চিহ্নিত করা হবে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদের ফসলি জমিতে বাপেক্সের লোকজনকে ৩-ডি সাইসমিক জরিপের কাজ করতে দেখা গেছে। গত এক সপ...
সারা দেশ•১৮ দিন আগে
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জে তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রায় দেন।আদালতের পেশকার মো. ফজলু মিয়া জানিয়েছেন এই তথ্য। আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও একই গ্রামের গোলাম হোসেন।ঘটনাটি ২০২১ সালের ২৬ ডিসেম্বরের। এজাহারে বলা আছে, সেদিন প্রেমিক খলিলের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। অসুস্থতার কথা বলার পরেও তার সঙ্গে জোর করে শারীরি...
সারা দেশ•২০ দিন আগে
বালুর নিচে কোটি টাকার ভারতীয় পণ্য
বালুর নিচে কোটি টাকার ভারতীয় পণ্য
হবিগঞ্জের মাধবপুরে ডাম্পট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে ৫৫ বিজিবি। একই সঙ্গে মাধবপুর, চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও মাদকের মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা। বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার বিকাল সোয়া ৩টায় সংবাদ পেয়ে মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিট...
সারা দেশ•২০ দিন আগে
ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ছিনতাই করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয় তাদের।গ্রেপ্তাররা হলেন— বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার এবং তার সহযোগী বেলাল মিয়া।পুলিশ জানায়, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোনা এলাকায় পৌঁছালে হেলাল ও বেলাল সেটি আ...
সারা দেশ•২১ দিন আগে
মিলেমিশে সার পাচার
মিলেমিশে সার পাচার
হবিগঞ্জের চুনারুঘাটে বিএডিসির চার ডিলারের বিরুদ্ধে সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকার বাইরে সরিয়ে নেওয়া ও বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগকারী কৃষকদের দাবি, চার ডিলারের পারস্পরিক আত্মীয়তার সুযোগে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। এ বিষয়ে ১৫০ কৃষকের স্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জেলা প্রশাসকসহ ছয় দপ্তরে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। অভিযোগে বলা হয়েছে, চার ডিলারের মধ্যে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকার...
সারা দেশ•২১ দিন আগে