সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিক দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর
সমালোচনা হলেও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ও পুলিশ ভালোভাবেই কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে
উন্নতি হয়েছে।
আজ বুধবার ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের
প্রশ্নে একথা বলেন তিনি।
ঢাকায় মোহাম্মদপুর, আদাবর, ক্যান্টনমেন্ট এলাকায় বাড়িতে হামলা, মিরপুরে রাড্ডা
স্বাস্থ্যসেবাকেন্দ্র দখলের চেষ্টার পর আইনশৃঙ্খলা...