Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘ধর্মের নামে রাজনীতি, ইশতেহারে নেই শরিয়াভিত্তিক শাসন’, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২৩:৩৬
শেয়ার করুন:
‘ধর্মের নামে রাজনীতি, ইশতেহারে নেই শরিয়াভিত্তিক শাসন’, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, জামায়াতকে নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এর আগে শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দিলেও দলীয় ইশতেহারে ইসলামী শাসন কিংবা শরিয়াভিত্তিক আইন চালুর কথা নেই। বরং এসব দল শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে অবস্থান নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা ব্যক্তিদের কর্মকাণ্ডে প্রকৃত ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই। তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গণহত্যা ও নির্যাতন চালিয়েছে, তাদের এ দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না। এ সময় তিনি জামায়াতের নাম সরাসরি উল্লেখ না করলেও ধর্মের নামে রাজনীতি করা দলগুলোর সমালোচনা করেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দলটি জনগণের সমর্থন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বর্তমানে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে।

আরও পড়ুন

করপোরেশনের ওয়ার্ডের অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের আহ্বান প্রতিমন্ত্রীর

০৬ নভেম্বর ২০২৬

তিনি বলেন, জামায়াতের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রমের সব বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। দলটির লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। জামায়াত প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পালনে উৎসাহিত করে। একই সঙ্গে অন্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতেও বদ্ধপরিকর।

জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ও সংগঠনের চলমান কার্যক্রমে এর প্রতিফলন রয়েছে। দলটি দেশে কোনো ধরনের বিভক্তিকে প্রশ্রয় দেয় না। বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, রাহাজানি ও সন্ত্রাসের ঘটনা বেড়েছে। চব্বিশের জুলাই বিপ্লবের পর বিএনপি সরকারের আমলে নতুন করে গুপ্তহত্যার ঘটনাও ঘটছে। এসব বিষয়ে নজর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত রয়েছেন। এটি নিজের ব্যর্থতা আড়াল করার প্রচেষ্টা মাত্র।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে জুবায়ের বলেন, ‘ইসলামী পরিবেশে গেলেই তিনি বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো।’ জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে এ ধরনের বিষোদ্গার বন্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্বের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামস্বরাষ্ট্রমন্ত্রীজামায়াত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    সংস্কার বাস্তবায়ন কমিটি করে ১১ দলের পাল্টা চাপ

    সংস্কার বাস্তবায়ন কমিটি করে ১১ দলের পাল্টা চাপ