Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রী

আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১৭:০২
শেয়ার করুন:
আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে যারা দিল্লিতে পালিয়েছে এবং গণহত্যা চালিয়েও এখনো অনুতপ্ত নয়, তারা আর কখনো এ দেশে ফিরে রাজনীতি করতে পারবে না।’

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যারা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।’

আজ শুক্রবার দুপুরে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাদ্রাসাটির মুহতামিম ও হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিলে তিনি বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

আরও পড়ুন

বিদেশি ব্র্যান্ডের মোড়কে তৈরি হতো নকল সাপ্লিমেন্ট

০৬ নভেম্বর ২০২৬

সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাদ দিয়েছিলেন। আমরা সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এটি পুনঃস্থাপন করব।’

এ ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করাসহ সংবিধানে ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে বলে তিনি জানান।

বিগত ১৬-১৭ বছরের গুম-খুনের চিত্র তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতিসংঘের হিসাব মতে শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে। এর আগে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় তিন হাজার মানুষ গুমের শিকার হয়েছেন, যার মধ্যে তিনিও একজন ছিলেন। সব মিলিয়ে প্রায় সাত হাজার মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। শাপলা চত্বরেও অনেক আলেম-ওলামা রক্ত দিয়েছেন, যাদের অনেকের কবরের ঠিকানাও জানা নেই।’

ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেছেন, ‘যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই। তারা নিজেদের ইসলামি দল হিসেবে ঘোষণা করলেও দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দিয়েছে। তারা নিজেদের ইশতেহারে কখনো শরিয়াভিত্তিক আইনের কথা বলে না, বরং তারা এর বিপক্ষে।’

বিএনপির অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করে দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করেছিলেন।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এই জালেম ও স্বৈরাচারী শক্তির প্রত্যাবর্তন যারা সহজতর করতে চায়, দেশের মানুষ তা মেনে নেবে না।’

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণহত্যাকারীদের রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে দেশের মানুষ একমত বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশকে ঐক্যবদ্ধ রেখে অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে ‘

ফ্যাসিবাদী সরকারবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান।

স্বরাষ্ট্রমন্ত্রীআওয়ামী লীগরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি