সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সৌদি আরব, পাকিস্তান ও ইরানের কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।হুতিরা মঙ্গলবার সৌদি আরবের খামিস মুশাইত এলাকায় একটি বিমানঘাঁটি ও আশপাশের শহরগুলোর তেল অবকাঠামোয় হামলা চালায়। এতে ৭৩ জন আহত হন। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটি হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি।হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার বলেছেন, গত ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান ৫৪টি বিমান হ...