সিরিয়ায় গৃহযুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার অভিযোগে ৯ সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন লাতাকিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল-আহমাদ। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তদন্তের পাশাপাশি প্রদেশজুড়ে ধারাবাহিক নিরাপত্তা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সানাকে জানিয়েছে, প্রাথম...