ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নির্ধারিত সময়ে হবে তো? এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কারণ, প্রায় একই সময়ে ভারতের সঙ্গে আফগানিস্তানের হোম সিরিজের সম্ভাব্য সূচি জানিয়েছে ক্রিকইনফো।ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাথমিক সূচি অনুযায়ী, ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তিনটি করে ওয়া...