Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

কবে হবে ভারত সিরিজ!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪
কবে হবে ভারত সিরিজ!

১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের।

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নির্ধারিত সময়ে হবে তো? এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কারণ, প্রায় একই সময়ে ভারতের সঙ্গে আফগানিস্তানের হোম সিরিজের সম্ভাব্য সূচি জানিয়েছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাথমিক সূচি অনুযায়ী, ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য প্রথম টি-টোয়েন্টির দিনই বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির তারিখ মিলে গেছে।

অনিশ্চয়তার আরেকটি কারণ সম্প্রচারস্বত্ব। ভারত সিরিজের পাশাপাশি চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের, ২০২৭ সালে ইংল্যান্ড ও পাকিস্তান সিরিজের জন্য সম্প্রচারস্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করেছিল বিসিবি। ১ থেকে ২২ জুলাই পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করার সময় দেওয়া হয়।

তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘সম্প্রচারস্বত্ব বিক্রির প্রক্রিয়া এখনো চলমান। আসলে ভারত সিরিজটি তো একটু আলাদা, তাই ওটা নিয়ে কাজ হচ্ছে। আর অন্যান্য সিরিজগুলোও আছে।’

এদিকে, আগামী বছর ইংল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, যা অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৮ মে থেকে ১ জুন।

শুধু ইংল্যান্ড নয়, সেই সফরেই আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি ইংল্যান্ডের মাটিতেই হবে। লর্ডসে টেস্ট খেলার আগে এই ম্যাচ কোন ভেন্যু ও দিন-তারিখ কী হবে তা ঘোষণা করবে ক্রিকেট আয়ারল্যান্ড। তাই আগামী বছরের মে মাসে ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

লর্ডসে এখন পর্যন্ত দুবার খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। এর মধ্যে ২০০৫ সালে দলের নেতৃত্বে ছিলেন হাবিবুল বাশার। এই মাঠে খেলার সৌভাগ্য পূর্ণ হওয়া সাবেক অধিনায়ক ওই টেস্ট সিরিজ সামনে রেখে নতুনদের দিয়েছেন বিশেষ বার্তা। বর্তমান দলের সবাইকে অনার্স বোর্ডের কথা স্মরণ করালেন হাবিবুল, ‘লর্ডসে দলকে নেতৃত্ব দেওয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আমি নতুনদের বলব, এমন সুযোগ বারবার আসে না। তাই সবার উচিত অনার্স বোর্ডে নাম তুলে এই সুযোগকে স্মরণীয় করে রাখা।’

ভারতক্রিকেটবাংলাদেশসিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা