অস্কারের বাজি থেকে ক্রিপ্টো কেলেঙ্কারি, নভেম্বরে নেটফ্লিক্সের সেরা সিনেমা-সিরিজ

সংগৃহীত ছবি
বছর শেষের আমেজে দর্শকদের বিনোদনের মাত্রা দ্বিগুণ করতে ২০২৬ সালের নভেম্বরে একগুচ্ছ ধামাকাদার সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। কোরিয়ান অস্কারের অন্যতম দাবিদার সিনেমা থেকে শুরু করে কিরা নাইটলির স্পাই থ্রিলার, কিংবা বিশ্ব জুড়ে আলোড়ন তোলা ক্রিপ্টো কেলেঙ্কারির গল্প, কী নেই এ তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক নভেম্বরের সেরা আকর্ষণগুলো।
পসিবল লাভ
মাসের শুরুতেই অর্থাৎ ৬ নভেম্বর মুক্তি পেয়েছে বিশ্বখ্যাত কোরিয়ান নির্মাতা লি চ্যাং-ডংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পসিবল লাভ’। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন জয় করা এবং রটেন টমেটোজে ১০০ শতাংশ রেটিং পাওয়া এ সিনেমাটিকে ২০২৭ অস্কারের অন্যতম সেরা বাজি হিসেবে ধরা হচ্ছে। দুই ভিন্ন মেরুর দম্পতির জীবনের গোপন আকাঙ্ক্ষা ও টানাপড়েন নিয়ে নির্মিত এ ছবিটি সিনেমাপ্রেমীদের জন্য মাস্ট-ওয়াচ।
ব্ল্যাক ডাভস
গত সিজনের তুমুল জনপ্রিয়তার পর ৫ নভেম্বর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছে ব্রিটিশ স্পাই থ্রিলার সিরিজ ‘ব্ল্যাক ডাভস’। স্বামী প্রধানমন্ত্রী হওয়ার পথে, আর স্ত্রী গোপন সংস্থার হয়ে দেশের তথ্য পাচার করছেন, কিরা নাইটলির এই রুদ্ধশ্বাস লড়াই এবার আরও ভয়ংকর রূপ নিয়েছে।
অ্যালেন
১২ নভেম্বর মুক্তি পাচ্ছে জেফ্রি ওয়াকারের অস্ট্রেলিয়ান কমেডি চলচ্চিত্র ‘অ্যালেন’। জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘ব্লুয়ি’-র নির্মাতাদের এ সিনেমায় এমন এক ব্যক্তির গল্প দেখানো হয়েছে; যিনি শৈশবে দেখা একটি এলিয়েনের ফিরে আসার অপেক্ষায় থাকেন এবং সেই এলিয়েনটি ফিরে আসার পর তার জীবন পুরোপুরি বদলে যায়।
কাঙ্ক অন সিনেমা
অন্যদিকে, ১৫ নভেম্বর আসছে জনপ্রিয় মকমেড্রি সিরিজ ‘কাঙ্ক অন সিনেমা’। ছয় পর্বের এই সিরিজে ডায়ান মরগান তার চিরচেনা ফিলোমেনা কাঙ্ক চরিত্রে ফিরেছেন, যা লিখেছেন ‘ব্ল্যাক মিরর’-এর চার্লি ব্রুকার। এখানে তিনি চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনার পাশাপাশি মাইকেল বে এবং বেনেডিক্ট কাম্বারব্যাচের মতো তারকাদের অদ্ভুত সব প্রশ্ন করে রীতিমতো হতবাক করে দিয়েছেন।
দ্য অল্ট্রুইস্টস
অন্যদিকে ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে আলোচিত লিমিটেড সিরিজ ‘দ্য অল্ট্রুইস্টস’। রাতারাতি বিশ্ব অর্থনীতি বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়ে কীভাবে ৮ বিলিয়ন ডলার কেলেঙ্কারির নায়ক হয়ে উঠলেন ক্রিপ্টো সাম্রাজ্য এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড ও ক্যারোলিন এলিসন, সেই রোমহর্ষক গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন এমিজয়ী অভিনেত্রী জুলিয়া গার্নার।
দ্য মস্কিটো বোল
নভেম্বরের সবচেয়ে বড় হলিউড রিলিজ পিটার বার্গের ‘দ্য মস্কিটো বোল’ মুক্তি পাচ্ছে ২৫ নভেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে মার্কিন ফুটবল তারকাদের এক ঐতিহাসিক ও মরণপণ লড়াইয়ের গল্প এটি, যেখানে অভিনয় করেছেন বিল স্কারসগার্ড ও নিকোলাস গ্যালিটজিনের মতো তারকারা।
সব মিলিয়ে থ্রিলার, ড্রামা, কমেডি আর ‘হুইপ্ল্যাশ’, ‘দ্য মামি’ বা ‘সুপার মারিও গ্যালাক্সি মুভি’-র মতো একঝাঁক জনপ্রিয় সিনেমার সংযোজনে পুরো নভেম্বর মাস জুড়েই নেটফ্লিক্সের পর্দায় জমজমাট বিনোদনের পসরা সাজানো থাকছে।
নেটফ্লিক্সে নভেম্বরে মুক্তি পেতে চলা চলচ্চিত্র এবং সিরিজগুলোর তালিকা:
নভেম্বরের ১: নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘এ সাডেন কেস অব ক্রিসমাস’, ‘এয়ার ফোর্স ওয়ান’, ‘বার্বি ইন দ্য নাটক্র্যাকার’, ‘দ্য বেস্ট ক্রিসমাস পেজেন্ট এভার’, ‘ব্রাইডসমেইডস’, ‘ক্লিফহ্যাঙ্গার’, ‘দ্য ক্রুডস’, ‘দ্য ডে আফটার টুমরো’, ‘ফিউরি’, ‘ঘোস্টিং: দ্য স্পিরিট অব ক্রিসমাস’, ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’, ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ৩’, ‘লুপার’, ‘দ্য মামি’, ‘নো স্লিপ টিল ক্রিসমাস’, ‘পাবলিক এনিমিস’, ‘রেসিডেন্ট ইভিল’, ‘রেসিডেন্ট ইভিল: অ্যাপোক্যালিপস’, ‘রিচার্ড জুয়েল’, ‘সেম টাইম, নেক্সট ক্রিসমাস’, ‘স্ট্যান্ড বাই মি’, ‘উইকেন্ড অ্যাট বার্নিজ’ এবং ‘হুইপ্ল্যাশ’।
৩ নভেম্বর: মুক্তি পেয়েছে ‘এ সিন্ডারেলা ক্রিসমাস বল‘, ‘বাস এক্স মেশিনা’, ‘ক্রিসমাস টাইম ইজ হেয়ার’, ‘মেনোরাহ ইন দ্য মিডল’ ও ‘মাইক টাইসন: রিটার্ন অব দ্য মাইক’।
৪ নভেম্বর: মুক্তি পেয়েছে ‘এ ডগস পারফেক্ট ক্রিসমাস’, ‘এ রানঅ্যাওয়ে ব্রাইড ফর ক্রিসমাস’, ‘অ্যানাস্থেশিয়া’ (পোল্যান্ড), ‘ডেক দ্য হলওয়েজ’, ‘নিনহো: ফেম এইন্ট ওয়ার্থ ইট’ (ফ্রান্স) এবং ‘টেকেন: নাটালি হলোওয়ে’।
৫ নভেম্বর: মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ডাভস: সিজন ২’ (যুক্তরাজ্য), ‘ডেক দ্য হলস’, ‘দ্য নেইবারহুড: সিজন ১-৮’, ‘নর্থ অব নর্থ: সিজন ২’ (কানাডা), ‘ওয়ান ইয়ার টু লিভ, বাই এ ম্যান’ (জাপান) ও ‘ওভারঅ্যাক্টিং’ (থাইল্যান্ড)।
৬ নভেম্বর: মুক্তি পেয়েছে 'ক্যারোলিনা ক্যারোলিন', 'ফানি মানি: দ্য ডেন কুক স্টোরি', 'পসিবল লাভ' (কোরিয়া), 'আন্ডার সিজ' (কলম্বিয়া) এবং 'আনপ্রোটেক্টেড: মার্ডার ইন গ্যালিসিয়া' (স্পেন)।
৯ নভেম্বর: মুক্তি পেয়েছে 'ডুজিস ডগহাউস', 'দ্য গুড লইয়ার' (ফ্রান্স), 'মিস্টি গ্রিন' ও 'পাওয়ার: সিজন ১-৬'।
১০ নভেম্বর মুক্তি পেয়েছে 'দ্য ডেভিলস প্ল্যান: সিজন ৩' (কোরিয়া), 'জ্যানেল জেমস: হাউ রোমান্টিক', 'লাস্ট ওয়ান স্ট্যান্ডিং: সিজন ৪' (জাপান) এবং 'রিমাইন্ডারস অব হিম'।
১১ নভেম্বর: মুক্তি পেয়েছে 'অ্যালিসিয়াস ল' (মেক্সিকো), 'অ্যাভেডন', 'দ্য বডি', 'চিয়ারোস্কুরো' (ইতালি), 'দ্য গসপেল অব ক্রিসমাস', 'হাউ টু ফল ইন লাভ বাই ক্রিসমাস' ও 'রোডিও ক্রিসমাস রোমান্স'।
১২ নভেম্বর: মুক্তি পেয়েছে 'এ ক্রিসমাস ক্যাসেল প্রপোজাল: এ রয়্যাল ইন প্যারাডাইস ২', 'অ্যালেন' (অস্ট্রেলিয়া), 'ব্রোস: সিজন ২' (ইসরায়েল), 'দ্য ক্রিসমাস সুইচ' (সুইডেন), 'দ্য এম্প্রেস: সিজন ৩' (জার্মানি), 'ইথোস: সিজন ২' (তুরস্ক), 'দ্য ফার্স্ট ৪৮: সিজন ১৬', 'লাভ ইজ ব্লাইন্ড, হাবিবি: সিজন ২' (সংযুক্ত আরব আমিরাত), 'মিরাকলস অব দ্য ইআর' (তাইওয়ান) এবং 'নেভার সারেন্ডার' (ইন্দোনেশিয়া)।
১৩ নভেম্বর: মুক্তি পেয়েছে 'এ মেরি ক্রিসমাস উইশ', 'হার্টল্যান্ড', 'মার্ডার ইন গ্যালিসিয়া' (স্পেন) ও 'স্টারস অ্যান্ড ভাউস: অ্যানেল অ্যান্ড বুজা' (দক্ষিণ আফ্রিকা)।
১৫ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'ইনসিডিয়াস', 'স্মাইল' এবং 'কাঙ্ক অন সিনেমা'।
১৬ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'ক্রিসমাস অন দ্য র্যাঞ্চ' ও 'রিপোর্টিং ফর ক্রিসমাস'।
১৭ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'মাইক ওয়ার্ড: মডেস্ট' (কানাডা), 'অবসেশন', 'আরবিজি' এবং 'রান দ্য ওয়ার্ল্ড: সিজন ১-২'।
১৮ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'আমেরিকাস টেস্ট কিচেন ফ্রেন্ডসগিভিং: সিজন ১', 'জেন্টল মনস্টার' (অস্ট্রিয়া), 'গার্ডিং স্টারস', 'দ্য ল অব বিস্টস' (পোল্যান্ড), 'দ্য অল্ট্রুইস্টস' (লিমিটেড সিরিজ) এবং 'ভ্যালেন্টিনা অ্যান্ড দ্য ১২ সাইনস' (ব্রাজিল), 'উইন দ্য মল'।
১৯ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'এ চেরি পাই ক্রিসমাস' ও 'ক্রিসমাস অ্যাট ফিল্ডস র্যাঞ্চ'।
২০ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'অন বিহাফ অব মাই সন' (ব্রাজিল), 'প্রাইমটাইম প্রিচার্স' ও 'স্টেপস'।
২১ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'দ্য ফ্যামিলি হলিডে', 'ম্যারি ক্রিসমাস' ও 'মিসলেটো মিক্সআপ'।
২৩ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'দ্য গ্রেট ব্রিটিশ বেকিং শো: হলিডেস: সিজন ৯', 'মার্ক রোবার্স ক্রাঞ্চল্যাবস: সিজন ৬', 'সিসেমি স্ট্রিট: ভলিউম ৪' এবং 'দ্য ট্রায়ালস অব কারেন রিড' (যুক্তরাজ্য)।
২৪ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'অল ফর ক্রিসমাস', 'রব লো: দ্য আউটসাইডার' ও 'দ্য ট্রাবল উইথ মিসলেটো'।
২৫ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'দ্য মস্কিটো বোল' এবং 'এনএফএল নেটফ্লিক্স গেমডে: থ্যাঙ্কসগিভিং ইভ, প্যাকার্স বনাম র্যামস'।
২৬ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'অলওয়েজ অন কল' (নরওয়ে), 'ফুল নাইট' (জাপান), 'দ্য হান্টিং ওয়াইভস: সিজন ২' এবং 'টুস: দ্য ভ্যান ডার ভাল্ক কিডন্যাপিং' (নেদারল্যান্ডস)।
২৭ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'দ্য চাইল্ড' (স্পেন) ও 'দ্য হাঞ্চব্যাক, সোল অব প্যারিস' (ফ্রান্স)।
২৮ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'সালিশস ১২ গেমস অব ক্রিসমাস'।
৩০ নভেম্বর: মুক্তি পাচ্ছে 'প্রেসার' এবং 'দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি'।




