Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় খোলা হাওয়া

তিন কিশোরের ‘৪১’

তুষার ইশতিয়াক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:১৭
তিন কিশোরের ‘৪১’

গ্রাফিকস: আগামীর সময়

১৯৮৫ সালের আগস্টে সেবা প্রকাশনী থেকে রহস্যপ্রেমী কিশোর-কিশোরীদের জন্য শুরু হয় নতুন এক সিরিজ। ৪১ বছর পূর্তিতে তিন গোয়েন্দা নিয়ে লিখেছেন তুষার ইশতিয়াক

১৯৮৩ সাল। রকিব হাসান তখন ব্যস্ত ‘আরব্য রজনী’র অনুবাদে। একদিন দুপুরের খাওয়া শেষে চেয়ারে হেলান দিয়ে আরাম করার সময় হঠাৎ চোখ গেল টেবিলের কোণে ধুলো জমে থাকা পুরনো একটি ইংরেজি বইয়ের দিকে। ধুলো ঝেড়ে নামটির দিকে তাকাতেই কৌতূহল জাগল— তেরোটি শব্দের এত লম্বা নাম! কে জানত এই ‘আনলাকি থার্টিন’ই একদিন তার জন্য হয়ে উঠবে পরম ‘লাকি’।

প্রথম অধ্যায় পড়ার পরই গল্পটি তাকে এমনভাবে আটকে ফেলে যে, এক বসায় পুরো বই শেষ করে ফেলেন। মনে হলো— এমন কিছুই তো ছোটবেলায় খুঁজে বেড়িয়েছেন! মুহূর্তেই মাথায় জন্ম নিল কিশোরদের উপযোগী একটি গোয়েন্দা সিরিজের ভাবনা। আরব্য রজনীর অনুবাদ স্থগিত রেখে একের পর এক বিদেশি কিশোর অ্যাডভেঞ্চার ও রহস্য সিরিজ গোগ্রাসে গিলতে লাগলেন, ধীরে ধীরে দানা বাঁধতে লাগল মূল পরিকল্পনা।

ভাবনাটি শেয়ার করতেই প্রকাশনা জগতের অভিজ্ঞ জহুরি কাজী আনোয়ার হোসেন রাজি হয়ে গেলেন। রকিব হাসানও কিশোর, রবিন আর মুসাকে নিয়ে গড়ে তুললেন এক নতুন রহস্যজগৎ, জন্ম নিল কালজয়ী ‘তিন গোয়েন্দা’।

রকিব হাসান কখনো গোপন করেননি যে, রবার্ট আর্থার জুনিয়রের ১৯৬৪ সালে শুরু হওয়া জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য থ্রি ইনভেস্টিগেটরস’ (যার প্রথম বই দ্য সিক্রেট অব টেরর ক্যাসল) থেকেই তিন গোয়েন্দার মূল কাঠামো এসেছে। তবে বাঙালি পাঠকের আবেগের সঙ্গে মিলিয়ে জুপিটার জোনস, পিট ক্রেনশো ও রবার্ট বব রূপান্তরিত হয় আমাদের কিশোর পাশা, মুসা আমান ও রবিন মিলফোর্ড। স্কিনি নরিসের আদলে আসে মজার চরিত্র শুঁটকি টেরি। আর এনিড ব্লাইটনের দ্য ফেমাস ফাইভ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে যুক্ত হয় জিনা ও রাফিয়ান। কাহিনির মূল পটভূমি যুক্তরাষ্ট্রের কল্পিত শহর ‘রকি বিচ’।

১৯৮৫ সালের আগস্টে প্রকাশিত প্রথম বই ‘তিন গোয়েন্দা’র সাফল্য ছিল অভাবনীয়। একের পর এক প্রকাশিত হতে থাকে কংকাল দ্বীপ, রূপালী মাকড়সা, ছায়াশ্বাপদ, মমি কিংবা কাকাতুয়া রহস্যের মতো বই। পরে মূল সিরিজের বইয়ের জোগান ফুরিয়ে গেলে রকিব হাসান অন্যান্য বিদেশি কিশোর রহস্য সিরিজের কাহিনি রূপান্তর শুরু করেন।

২০০২ সালের পর রকিব হাসান অন্যান্য প্রকাশনী থেকেও কিশোর-রবিন-মুসাকে নিয়ে লেখেন। অন্যদিকে ২০০৩ সালে সেবায় রকিব হাসান লেখার ইতি টানার পর ‘শামসুদ্দীন নওয়াব’ ছদ্মনামে লেখার দায়িত্ব নেন কাজী শাহনূর হোসেন, কাজী মায়মুর হোসেন।

তিন গোয়েন্দা লিখেছেন বাংলা রহস্য সাহিত্যের দুই দিকপাল কাজী আনোয়ার হোসেন আর শেখ আবদুল হাকিমও।

১৯৯২ সালে ক্যাডেট কলেজে দশম শ্রেণিতে পড়ার সময় তিন গোয়েন্দার ভক্ত ইসমাইল আরমান লেখেন ‘অয়ন-জিমি’ সিরিজের প্রথম বই কালকুক্ষি। ওটা আদতে ছিল তিন গোয়েন্দার ফ্যান ফিকশন।

রকিব হাসান ২০২৫ সালের অক্টোবরে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। সেবা প্রকাশনী পুনর্গঠনের কাজ চলায় আপাতত সেখান থেকেও প্রকাশ হচ্ছে না নতুন তিন গোয়েন্দা। তবে ভক্তরা এখনো কাকাতুয়া রহস্য, ভীষণ অরণ্য কিংবা ঘড়ির গোলমালের মতো কোনো মাস্টার পিস হাতে নিয়ে তিন গোয়েন্দার সঙ্গে হারিয়ে যান রহস্য-রোমাঞ্চের জগতে।

 

কিশোররহস্যপ্রেমীসিরিজআরব্য রজনীআনলাকি থার্টিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫১

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise