Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:১০
অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

নাহিদ রানা

টেস্টে নাহিদ রানাকে ঘিরেই এখন বোলিং আক্রমণের কৌশল সাজায় বাংলাদেশ। এই পেসার সাফল্যও এনে দিয়েছেন ধারাবাহিকভাবে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজেও নাহিদ তুরুপের তাস অথচ বড় দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে দলের সেরা পেসারকে খেলানোর অনিশ্চয়তায় বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় পাঁজরের বাঁ পাশে টান অনুভব করেন নাহিদ রানা। ম্যাচের মাঝেই ছাড়তে হয় মাঠ। সিরিজের বাকি ম্যাচ আর খেলতে পারেননি, দেশে ফিরে আসেন এই পেসার।

দেশে ফিরে সম্প্রতি রানার ইনজুরির স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্টে তার গ্রেড-২ চিড় ধরা পড়েছে, তাতে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে রানাকে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট ১৩ আগস্ট। দ্বিতীয়টি শুরু হবে ২২ আগস্ট। রানার বিশ্রামের হিসাব অনুযায়ী দুই টেস্টেই খেলার অনিশ্চয়তায় পড়েছেন এই পেসার।

জিম্বাবুয়েতে একবার স্ক্যান করানো হয়েছিল রানার। পরে বাংলাদেশে এসেও একই পরীক্ষা করানো হয়। দুটিতেই ফলাফল সমান। তাই দ্বিতীয় স্ক্যানের আগে রানাকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে পাওয়ার যে আশায় ছিল টিম ম্যানেজমেন্ট, তা অনেকটাই ফিকে হয়েছে। তবুও রানার তরুণ বয়সের শরীরের সেরে ওঠার গতির ওপর নির্ভর করছে ২২ আগস্ট দ্বিতীয় টেস্টের আগে তার ফেরা বা না ফেরা।

শুধু তাই নয়, সূত্র থেকে জানা গেছে, রানার সেরে না ওঠার সম্ভাবনা ধরে নিয়ে বিকল্প ভাবনাও করছে টিম ম্যানেজমেন্ট। হতাশার কিছু হলে বদলি হিসেবে ভাবা হচ্ছে হাসান মাহমুদের কথা। তাই লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের হয়ে খেলা হাসানকে জরুরি তলব করে দেশে ফেরানোর ভাবনা চলছে। আর যাচ্ছেন রিপন মণ্ডল।

ইনজুরির কারণে রানার অস্ট্রেলিয়া সফর মিস হওয়া বাংলাদেশের জন্য বিশাল ক্ষতি। অজি ব্যাটিং লাইনকে একটু বেশি চিন্তায় ফেলতে পারতেন রানা। এক্সপ্রেস পেসারের কাছ থেকে অজি কন্ডিশনে বাংলাদেশ দল এই বাড়তি সুবিধা পেত। এখন সেই সম্ভাবনা প্রায় শেষ। সঙ্গে প্রশ্ন উঠছে, জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে রানার খেলাটা যৌক্তিক ছিল কতটা?

গুরুত্বহীন জিম্বাবুয়ে সিরিজ খেলেই নাহিদ রানার ইনজুরি হয়েছে, ব্যাপারটি এমনভাবে দেখছেন না হাবিবুল বাশার। প্রধান নির্বাচক ব্যাপারটিতে দুর্ঘটনা হিসেবে দেখছেন। পাশাপাশি কেন জিম্বাবুয়েতে নাহিদকে খেলানো হলো, সেই ব্যাখ্যাও দিয়েছেন— ‘নাহিদ রানার ইনজুরি পুরোপুরি দুর্ঘটনা। আসলে একটা সিরিজের আগে একজন ক্রিকেটারের শরীর পর্যাপ্ত প্রস্তুত হতে হয়। সেজন্য যথেষ্ট বোলিং করতে হতো নাহিদকে। সেটি অতিরিক্ত না আবার কমও না। ব্যাপারটা এমন হয়েছে যে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিট হতেই জিম্বাবুয়েতে খেলানো হয়েছিল। সেদিক থেকে এই ইনজুরিতে পড়া একটা দুর্ঘটনা।’

নাহিদ রানাঅস্ট্রেলিয়াসিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ