Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

তাহমিমার উপন্যাসে নতুন টিভি সিরিজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২২
শেয়ার করুন:
তাহমিমার উপন্যাসে নতুন টিভি সিরিজ

তাহমিমা আনাম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক তাহমিমা আনামের ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। প্রকাশনা জগতের অন্তরালের গল্প নিয়ে লেখা উপন্যাসটি পর্দায় রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও কুডোস। মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটি এ খবর জানিয়েছে। তাহমিমা বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদের নাতনি ও দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের মেয়ে।

উপন্যাসটি প্রকাশের আগেই সিরিজ নির্মাণের ঘোষণা এলো। ২০২৮ সালে যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট বইটি প্রকাশ করবে। ‘এ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত ও পুরস্কারজয়ী বইয়ের লেখক তাহমিমা নিজেই সিরিজটির চিত্রনাট্য রূপান্তরের কাজ করছেন। তার সঙ্গে রয়েছেন এমি মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন; যিনি ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়াঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো সিরিজের চিত্রনাট্য লিখেছেন।

আরও পড়ুন

আবুবকর কি জারিয়াবকে ভালোবাসতেন, জানালেন শেহেরিয়ার মুনাওয়ার

২৯ অক্টোবর ২০২৬

‘গুড বুকস’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন রায়া চ্যাটার্জি। নিউ ইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে। এ পরিচয় রায়ার জীবনে নতুন পেশার সুযোগ এনে দেয়। একই সঙ্গে তাকে ফিরিয়ে নেয় জন্মশহর লন্ডনে। সেখানে তার অতীতের সঙ্গে জড়িয়ে থাকা কিছু গোপন বিষয়ও সামনে আসতে শুরু করে। প্রকাশনা জগতের নেপথ্যের প্রতিযোগিতা, বই তৈরির প্রক্রিয়া, আত্মপরিচয় নিয়ে সংশয় এবং সাফল্যের পথে নিজের যোগ্যতা প্রমাণের লড়াই— এসব বিষয় উপন্যাসটিতে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি রয়েছে মা-মেয়ের সম্পর্ক এবং পরিবারে অনুপস্থিত কারও জায়গা অন্য কেউ কীভাবে পূরণ করে, সেই প্রশ্নও। প্রকাশকের বর্ণনায়, উপন্যাসটির কাহিনিতে ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর আবহের সংমিশ্রণ রয়েছে।

সিরিজটির চিত্রনাট্য রূপান্তরে তার সঙ্গে কাজ করছেন এমি মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন; যিনি ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়াঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো সিরিজের চিত্রনাট্য লিখেছেন

‘ডেভিল ওয়্যারস প্রাডা’ ফ্যাশনজগতের ক্ষমতা ও কর্মক্ষেত্রের প্রতিযোগিতাকে সামনে এনেছিল। অন্যদিকে, আর এফ কুয়াংয়ের ‘ইয়েলোফেস’ উপন্যাসে প্রকাশনা শিল্প, লেখকসত্তা, পরিচয় ও সাফল্যের রাজনীতি উঠে এসেছে। ‘গুড বুকস’-এর ক্ষেত্রেও সৃজনশীল জগতের চাকচিক্যের আড়ালে ক্ষমতার সম্পর্ক এবং ব্যক্তিগত সংকটের গল্প উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

টেলিভিশন সিরিজটি নির্মাণের দায়িত্বে রয়েছে পেসসেটার প্রোডাকশনস ও কুডোস। পেসসেটার প্রোডাকশনস ‘পোনিজ’ সিরিজ নির্মাণ করেছে। পাশাপাশি চার্লি ব্রুকারের জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক মিরর’ এবং আসন্ন কমেডি ‘কাংক অন সিনেমা’র প্রযোজনাতেও অংশীদার হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, বানিজে গ্রুপের অন্তর্ভুক্ত কুডোস যুক্তরাজ্যের টেলিভিশন প্রযোজনায় পরিচিত একটি নাম। ‘হাউজ অব গিনেস’, ‘এসএএস: রোগ হিরোজ’ ও ‘গ্রান্টচেস্টার’-এর মতো সিরিজ নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ঢাকায় জন্ম নেওয়া তাহমিমা আনাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করেন। তার সাহিত্যকর্মে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, পরিবার, পরিচয় ও সামাজিক বাস্তবতার নানা দিক উঠে এসেছে। তার প্রথম উপন্যাস ‘আ গোল্ডেন এজ’ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। বইটি কমনওয়েলথ রাইটার্স প্রাইজের সেরা প্রথম বইয়ের পুরস্কার জেতে। উপন্যাসটিতে যুদ্ধের সময় সন্তানদের রক্ষা করতে এক মায়ের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এরপর প্রকাশিত ‘দ্য গুড মুসলিম’ উপন্যাসে যুদ্ধ-পরবর্তী বাংলাদেশের সমাজ, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক টানাপড়েন ও আদর্শগত দ্বন্দ্বের চিত্র উঠে আসে। এ দুটি বইসহ ‘দ্য বোনস অব গ্রেস’ নিয়ে তার ‘বাংলা ত্রয়ী’ আন্তর্জাতিক পাঠকমহলে পরিচিতি পেয়েছে। এ ছাড়া ‘দ্য স্টার্টআপ ওয়াইফ’ উপন্যাসেও প্রযুক্তি, উদ্যোক্তা জগৎ, প্রেম ও নারীর অবস্থান নিয়ে লিখেছেন তিনি।

আরও পড়ুন

লাল পোশাকে নেটদুনিয়ায় তোলপাড় অনন্যার

২৯ অক্টোবর ২০২৬

তাহমিমা কমনওয়েলথ রাইটার্স প্রাইজের পাশাপাশি ও. হেনরি পুরস্কারও পেয়েছেন। তিনি গ্রান্টা সাময়িকীর নির্বাচিত তরুণ ব্রিটিশ ঔপন্যাসিকদের তালিকায় স্থান পেয়েছেন এবং রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো। তার ‘আপ রাইজিং’ উপন্যাসটি ২০২৬ সালের অরওয়েল প্রাইজ ফর পলিটিক্যাল ফিকশনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়। বইটির প্রেরণা বাংলাদেশের বাস্তবতা, বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ বানিশান্তার নারীদের জীবন।

সিরিজটির অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় কিংবা প্রচারের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

তাহমিমা আনামলেখকসিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত