লাল পোশাকে নেটদুনিয়ায় তোলপাড় অনন্যার

অনন্যা পান্ডে
বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম ফ্যাশন আইকন অনন্যা পান্ডে। অনন্যা মানেই নতুন কোনো স্টাইল স্টেটমেন্ট। সম্প্রতি লাল রঙের এক বোল্ড ও গ্ল্যামারাস পোশাকে ফটোশুট করে সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতার পারদ ছড়িয়ে দিয়েছেন এ বলি অভিনেত্রী।
ফটোশুটে অনন্যাকে দেখা গেছে একটি ডিপ নেকলাইনের লাল রঙের হল্টার-নেক মিনি ড্রেসে। পোশাকের বডি-হাগিং কাটিং ও একপাশের উরু চেরা ডিজাইন তার শরীরী সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
গাঢ় লাল ব্যাকগ্রাউন্ড ও হালকা আলোর সেটিংয়ে অনন্যার সেই পোজগুলো যেন এক মুহূর্তেই বোল্ডনেসের সব সীমা পার করে দিয়েছে।
পোশাকটি এমনিতেই বেশ ঝলমলে হওয়ায় গয়নার ক্ষেত্রে খুব একটা বেশি আড়ম্বর রাখেননি অনন্যা। হালকা কানের দুল, আংটি এবং পায়ে কালো হিল জুতো পরে পুরো লুকে এনেছেন এক চটকদার বৈসাদৃশ্য।
আর সফট ওয়েভ করা চুল ও নিউড লিপস্টিকের সঙ্গে সফট গ্ল্যাম মেকআপে পুরো ড্রামাটিক আবহে নিজেকে অনন্য করে তুলেছেন তিনি।
অনন্যার এই ‘রেড হট’ লুক প্রকাশের পরপরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট জুড়ে। অনুরাগীরা ‘স্টাইল কুইন’ অনন্যার এ সাহসী রূপ দেখে প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।








