Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

আয়রন থ্রোনের লড়াইয়ে ফিরছে ‘হাউজ অব দ্য ড্রাগন ৩’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৩
শেয়ার করুন:
আয়রন থ্রোনের লড়াইয়ে ফিরছে ‘হাউজ অব দ্য ড্রাগন ৩’

ড্রাগন যুদ্ধ নিয়ে ফিরছে ‘হাউস অব দ্য ড্রাগন ৩’

ওয়েস্টেরসের আকাশে আবারও জমছে কালো মেঘ, আর সেই মেঘ চিরে ধেয়ে আসছে আগুনের হলকা! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২১ জুন, ২০২৬ থেকে এইচবিও এবং ম্যাক্স-এর পর্দায় ফিরছে বিশ্ব কাঁপানো ফ্যান্টাসি সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজন। যারা দুই সিজন ধরে রাজপ্রাসাদের কূটনীতি আর পারিবারিক ড্রামা দেখে আসছিলেন, তাদের জন্য সুখবর, এবার আর শুধু ড্রয়িং রুমে বসে চক্রান্ত নয়, বরং সিজন ৩-এ ড্রাগনের পিঠে চড়ে সরাসরি রণক্ষেত্রে নামছেন রেনিরা এবং এগন দ্বিতীয়। জর্জ আর.আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই সিরিজটি এবার তার সবচেয়ে রক্তাক্ত অধ্যায় ‘ড্যান্স অব দ্য ড্রাগনস’-এ প্রবেশ করছে।
এই যুদ্ধের ট্র্যাজেডি হলো, এটি কোনো বহিরাগত শত্রুর বিরুদ্ধে নয়, বরং ভাই-বোনের মধ্যে সিংহাসন দখলের লড়াই। একদিকে রয়েছেন রাজা ভিসেরিসের জ্যেষ্ঠ কন্যা রেনিরা টারগেরিয়ান (টিম ব্ল্যাক), যিনি নিজের নায্য অধিকারের জন্য লড়ছেন। অন্যদিকে রয়েছেন ভিসেরিসের দ্বিতীয় স্ত্রী অ্যালিসেন্ট হাইটাওয়ারের পুত্র এগন দ্বিতীয় (টিম গ্রিন), যাকে জোরপূর্বক আয়রন থ্রোনে বসানো হয়েছে। এই সিজনে রেনিরার পক্ষে থাকছেন খ্যাপাটে যোদ্ধা ড্যামন টারগেরিয়ান এবং শক্তিশালী ভ্যালেরিয়ন নৌবহর। আর গ্রিনদের পক্ষে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো এগনের ভাই এ্যমন্ড এবং পৃথিবীর বৃহত্তম জীবিত ড্রাগন ‘ভেগার’।

আরও পড়ুন

ছয় বছর পরও স্মৃতিতে অমলিন সুশান্ত সিং রাজপুত

১৪ জুন ২০২৬

ইনসাইডারদের মতে, সিজন ৩ হতে যাচ্ছে এই সিরিজের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও অ্যাকশন-প্যাকড সিজন। এই সিজনেই দর্শকরা দেখতে পাবেন বইয়ের পাতার সেই বিখ্যাত ‘ব্যাটল অব দ্য গালেট’। এটি এমন এক বিধ্বংসী নৌ-যুদ্ধ যেখানে জাহাজের গোলার্ধের সঙ্গে যুক্ত হবে ড্রাগনদের অগ্নিবর্ষণ। এ ছাড়া কিংস ল্যান্ডিং পুনর্দখল করার জন্য রেনিরার মরিয়া চেষ্টা এবং উভয় শিবিরের ভেতরের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এই সিজনকে আরও অন্ধকার ও রোমাঞ্চকর করে তুলবে।


আমরা ‘গেম অব থ্রোনস’-এ ড্যানেরিস টারগেরিয়ানকে মাত্র তিনটি ড্রাগন নিয়ে পুরো পৃথিবী কাঁপাতে দেখেছি। কিন্তু ‘হাউজ অব দ্য ড্রাগন’-এ টারগেরিয়ানদের ডেস্কে ডজন ডজন ড্রাগন রয়েছে। সিজন ৩-এর এই গৃহযুদ্ধই মূলত আমাদের জানাবে যে কীভাবে নিজেদের ভেতরের অহংকার আর ক্ষমতার লোভে টারগেরিয়ানরা একে অপরের ড্রাগন পুড়িয়ে মেরেছিল, যার ফলে একসময় পৃথিবী থেকে ড্রাগন প্রজাতি বিলুপ্ত হয়ে যায় এবং ড্যানেরিসের যুগে এসে টারগেরিয়ান বংশ এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়।



২১ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে নতুন এপিসোড নিয়ে আসবে এইচবিও। তরবারি আর ড্রাগনের এই মরণখেলায় দিনশেষে কে টিকে থাকবে আর কার অহংকার ছাই হয়ে যাবে, তা দেখার জন্য বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক এখন প্রহর গুনছেন।


হাউস অব দ্য ড্রাগনহাউস অব দ্য ড্রাগন ৩সিরিজহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে