Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

জেরেমায়ার মৃত্যু চেয়েছিলেন গ্যাভিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৪:১০
জেরেমায়ার মৃত্যু চেয়েছিলেন গ্যাভিন

গ্যাভিন কাসালেগনো

​‘দ্য সামার আই টার্নড প্রিটি’ সিরিজের সেই মিষ্টি ছেলে জেরেমায়াকে মনে আছে? যে কি না বেলির জন্য সবসময় নিবেদিতপ্রাণ। সেই চরিত্রে অভিনয় করা গ্যাভিন কাসালেগনো এবার এক অদ্ভুত দাবি করে বসলেন। আসন্ন ‘দ্য সামার আই টার্নড প্রিটি’ মুভিতে নিজের চরিত্রের জন্য একটি করুণ মৃত্যু দৃশ্য চেয়েছেন তিনি।
​
সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্যাভিন জানিয়েছেন, তিনি সিনেমার নির্মাতা জেনি হ্যানকে অনুরোধ করেছিলেন যেন তার চরিত্র জেরেমায়াকে মেরে ফেলা হয়। গ্যাভিন হাসতে হাসতে বলেছেন, ‘আমি একটা ডেথ সিন চেয়েছিলাম, জানি না পাব কি না। তবে জেনি আর ফ্যানরা যেটাতে খুশি হবে, আমি সেটাতেই রাজি।’ পর্দার লাভার বয় কেন হঠাৎ এমন ট্র্যাজিক বিদায় চাইলেন, তা নিয়ে এখন ভক্তদের মাঝে চলছে জোর চর্চা।
​
মুভির গল্প কী হতে যাচ্ছে তা নিয়ে গ্যাভিনের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, তিনি নিজেও কিচ্ছু জানেন না। তার ভাষায়, ‘আমি হলাম টম হল্যান্ডের মতো। কিছু জানলেই মুখ ফসকে বলে দেব, তাই আমাকে কেউ কিচ্ছু জানায় না।’ উল্লেখ্য, স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড গল্পের টুইস্ট ফাঁস করার জন্য বেশ পরিচিত।
​
ভক্তদের জন্য একটু মন খারাপের খবর হলো, সিনেমার কাজ এখনো শুরুই হয়নি। ২০২৫ সালের শেষে লেখিকা জেনি হ্যান জানিয়েছিলেন, তিনি কেবল স্ক্রিপ্ট লেখা শেষ করেছেন। লোলা টাং (বেলি) বা ক্রিস্টোফার ব্রিনি (কনরাড) কেউই এখনো গল্পের স্ক্রিপ্ট হাতে পাননি বলে জানিয়েছেন।

​২০২৫ সালের জুলাইয়ে সিরিজের তৃতীয় সিজন শেষ হওয়ার পর থেকেই এই মুভিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। গ্যাভিনের এই ‘মৃত্যু দৃশ্য’ এর অনুরোধ কি লেখিকা রাখবেন, নাকি বেলি জেরেমায়ার গল্প অন্য কোনো দিকে মোড় নেবে? উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মুভি লাভারদের।

সূত্র : নিউজ ১৮ 

হলিউডসিনেমাসিরিজগ্যাভিনদ্য সামার আই টার্নড প্রিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ