শিক্ষা যদি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হয়, তবে এই ব্যবস্থার প্রাণশক্তি হলেন শিক্ষক। একটি শিশুর চিন্তাশক্তি, নৈতিকতা ও সৃজনশীলতা গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। অথচ অবকাঠামোগত উন্নয়নের কথা যতটা গুরুত্ব পায়, শিক্ষকদের কর্মপরিবেশের বিষয়টি ততটাই উপেক্ষিত থেকে যায়। একজন শিক্ষক প্রতিদিন যে পরিবেশে পাঠদান ও মূল্যায়ন করেন, তা যদি নিরাপদ ও পেশাবান্ধব না হয়, তবে পুরো শিক্ষাব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষকদের কর্মপরিবেশের সবচেয়ে বড় অন্তরায় হলো প্রাতিষ্ঠানিক বিভিন্ন পক্ষের অযাচিত হস্তক্ষেপ ও চাপ। পরি...