নীলফামারী
শিক্ষকদের সার্ভিস বই সংরক্ষণে অবহেলা, দুই মাসেও মেলেনি হদিস

ছবি: আগামীর সময়
সরকারি চাকরিজীবীদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ দলিল সার্ভিস বই। চাকরিতে যোগদান থেকে অবসর পর্যন্ত যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে এতে। অথচ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ২৪ জন শিক্ষকের এমন গুরুত্বপূর্ণ নথির কোনো সন্ধান মিলছে না। প্রায় দুই মাস ধরে খোঁজ করেও বইগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিপাকে পড়ার আশঙ্কায় রয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
ভুক্তভোগী শিক্ষকদের ভাষ্য, বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে সার্ভিস বইয়ের দরকার হলেও শিক্ষা অফিসে গিয়ে তা পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে শিক্ষকদের নিয়ে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নথিগুলোর অবস্থান নিশ্চিত করা যায়নি। ফলে ভবিষ্যতে বেতন নির্ধারণ, পদোন্নতি, ছুটি, পেনশনসহ চাকরিসংশ্লিষ্ট বিভিন্ন কাজে জটিলতা তৈরির আশঙ্কা করছেন তারা।
নিখোঁজ সার্ভিস বইয়ের তালিকায় রয়েছেন রনচন্ডী আফতার উদ্দিন ক্লাস্টারের বদি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস জেনি, দক্ষিণ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবিনা ইয়াসমিন ও বদি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়শা সিদ্দিকা।
পানিয়ালপুকুর মিক্সড ক্লাস্টারের উত্তর দুরাকুটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসাদুজ্জামান ও নিতাই গাংবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাসি বেগম। বড়ভিটা ক্লাস্টারের বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেসমিন আক্তার, বড় ডুমুরিয়া মাইজালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চন্দনা রানী রায় ও মেলাবর টটুয়ার ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেলোয়ার হোসেন।
ভেড়ভেড়ী ক্লাস্টারের পুটিমারি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলিমুজ্জামান ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহানারা আক্তার। শরীফাবাদ ক্লাস্টারের গণেশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইরিন আক্তার পারভীন, সয়রাগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৌসুমি আক্তার, মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল খায়ের, মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইরিন বেগম ও মাগুড়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুফিয়া আক্তার।
এ ছাড়া সিঙ্গেরগাড়ী ক্লাস্টারের চাঁদখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোলেখা আক্তার, বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাসিরা সুলতানা ও চাঁদখানা মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেলোয়ার হোসেন। মুশা ক্লাস্টারের গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাহেদুল ইসলাম ও দিবা খাতুন, মধ্য রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোবায়ের আলম, রুপালী কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদিয়া ফারজানা, দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেলিম হোসেন এবং উত্তর রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উম্মে হানি।




