সারিয়াকান্দি
বিদ্যালয়ে পাঠ চলাকালে বাইরে শিক্ষার্থী, ৩ শিক্ষককে শোকজ

সংগৃহীত ছবি
বিদ্যালয়ে পাঠ চলাকালীন শিক্ষার্থীরা বাইরে অবস্থান করায় বগুড়ার সারিয়াকান্দির ৩ প্রাথমিক শিক্ষককে কারণ দর্শাতে বলেছেন জেলা প্রশাসক।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুলবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান। কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. নাছরিন মমতাজ, সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা আকতার ও লাভলী ইয়াসমিন।
তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ. মো. মাহতাবুর রহমান।
উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্র জানায়, বেলা ১২ টার দিকে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুলবাড়ী ভূমি অফিস পরিদর্শনে আসে। এ সময় ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাহিরে অবস্থান করতে দেখতে পান। পাঠদান চলাকালীন শিক্ষার্থী বাহিরে অবস্থানের কারন প্রধান শিক্ষিকার কাছে জানতে চান জেলা প্রশাসক। কিন্তু তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। এমনকি সেই ক্লাসের শিক্ষিকারাও কিছু জানাতে পারেননি।
ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা দীপক আটক
২৬ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা আকতার ও লাভলী ইয়াসমিন জানিয়েছেন, এক ক্লাস থেকে আরেক ক্লাসের বিরতি ছিল মাত্র ২ মিনিট। এই সময়ের মধ্যে কিছু শিক্ষার্থী বাহিরে চলে যায়। মাঝে ডিসি স্যারের সঙ্গে দেখা হয়। এর পরেই শোকজের চিঠি পাই আমরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ. মো. মাহতাবুর রহমান বলেন, সরকারি বিধিমালা ভঙ্গ করে, বিদ্যালয়ে পাঠদান চলাকালে ৬ শিক্ষার্থী কেন বাইরে ছিল জানতে চেয়ে তিন শিক্ষিককে নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।




