বিশ্ব বাঘ দিবসে বাগেরহাটের শরণখোলায় শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনাসভাসহ পালিত হয়েছে নানা কর্মসূচি।‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার বনবিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এর আগে রেঞ্জ অফিস সংলগ্ন শরণখোলা বাজারে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পরিবেশ সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের...