শরণখোলা
বন বিড়ালের আক্রমণে মারা গেল ফার্মের ৩০০ মুরগি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
এক রাতেই মারা গেল ফার্মের ৩০০ মুরগি। বন বিড়ালের (বাঘডাশ) আক্রমণে এতোগুলো মুরগি মারা গেছে বলে ধারণা ক্ষতিগ্রস্ত খামারির।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা গ্রামের আমিনুর সরদারের খামারে ঘটেছে এই ঘটনাটি।
আমিনুর সরদার জানান, সৌদি থেকে এসে নিজ বাড়িতে ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছিলেন তিনি। বুধবার রাতে নিয়ম অনুযায়ী খাবার-পানি দিয়ে ঘরে চলে যান আমিনুর। হয়তো শেষরাতের দিকে নেটের ফাঁকা দিয়ে ঢুকে মুরগিগুলোকে আক্রমণ করে বন বিড়ালে।
খামারি আমিনুর আরো জানান, তার খামারে এক হাজার মুরগি ছিল। সকালে খামারে ঢুকে দেখতে পান মুরগিগুলো মরে পড়ে আছে। মৃত প্রতিটি মুরগির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার অর্ধ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।





