Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শরণখোলা

সড়ক নয়, যেন ডোবা!

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগোরহাট)
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৫:৫৮
সড়ক নয়, যেন ডোবা!

ছবি: আগামীর সময়

পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে সেই গর্তগুলোতে এখন হাঁটুসমান পানি। দেখলে মনে হয় ছোট ছোট ডোবা। ঝুঁকি নিয়েই এসব গর্ত পেরিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন ও মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এমন বেহাল অবস্থা বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় থেকে বাংলাবাজার চৌকিদার বাড়ি পর্যস্ত প্রায় তিন কিলোমিটার সড়কের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কোনো সংস্কার কাজ হয়নি এই সড়কে। এর ফলে আরো ক্ষতিগ্রস্ত হয়ে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। এই সড়ক দিয়ে ধান ও কাঠবোঝাই ট্রাক, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ শত শত যানবাহন চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এসব গর্তে আটকে আরো দুর্ভোগে পড়ে ভারী মালবাহী ট্রাকগুলো। এতে সাধারণ মানুষ ও অন্যান্য যানবাহনের চলাচলাও ব্যাহত হয়।

প্রতিদিন এই সড়কের ওপর দিয়ে উত্তর কদমতলা, খাদা, বাংলাবাজার, মালিয়া, দক্ষিণ রাজাপুর, উত্তর রাজাপুর, রসুলপুর ও দীপচর গ্রামের শিক্ষক-শিক্ষার্থী, কর্মজীবিসহ হাজার হাজার মানুষ তাদের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা সদর রায়েন্দা বাজারে যাতায়াত করেন। ভাঙা সড়কের কারণে কোনো রোগীতে হাসপাতালে নেওয়ার সময় হয়ে পড়েন আরো অসুস্থ। জরুরি চিকিৎিসার জন্য দ্রুত নেওয়াও সম্ভব হয় না। তবে বর্ষা মৌসুম এলেই আরো দর্ভোগ বেড়ে যায় তাদের।

ভ্যানচালক বিপ্লব বালা ও মো. মানিক জানালেন, গর্তে পড়ে প্রাই ভ্যান-ইজিবাইকের ক্ষতি হয়। কমে গেছে যাত্রীও। সব সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।


আরও পড়ুন

কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬২

১৪ আগস্ট ২০২৬

খাদা গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির নেতা তালুকদার মো. মধু বললেন, উপজেলার একটি জনগুরুত্বপূর্ণ সড়ক এটি। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। বর্তমানে সড়কটির অবস্থা যা হয়েছে তাতে যানবাহন চলাচল দূরের কথা, পায় হেঁটেও চলার উপায় নেই। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষকে। দ্রুত সংস্কার করে সড়কটি চলাচল উপযোগী করার দাবি জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়কগুলোর বেশি ক্ষতি হচ্ছে ভারি যানবাহন চলার কারণে। এসব সড়ক থেকে বড় বড় ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করে প্রতিনিয়ত চলছে। যা এসব সড়কের ধারণ ক্ষমতার বাইরে। ফলে দেখা যায় নির্মাণ বা সংস্কারের কিছুদিন পরই এসব সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তাই গ্রামীণ সড়কে জরুরি প্রয়োজন ছাড়া ভারি যানবাহন চলাচল বন্ধ করতে হবে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বললেন, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হবে অধিদপ্তরে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে সম্ভব হবে কাজ করা।

শরণখোলাসড়কগর্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!