মার্কিন রাজনীতিতে এবার মুসলিম জোয়ার দেখল বিশ্ব। দেশটিতে ক্রমেই যে মুসলিম সম্প্রদায় বাড়ছে, তারই স্পষ্ট প্রতিফলন দেখা গেল সদ্যসমাপ্ত এই মধ্যবর্তী নির্বাচনে (গত ৩ নভেম্বর)। ইসলামবিদ্বেষী প্রচার, রাজনৈতিক আক্রমণ এবং নানা ধরনের বাধার মধ্যেও দেশটির মধ্যবর্তী নির্বাচনে এবার অন্তত ৯৭ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন একজন সিনেটর, ছয়জন প্রতিনিধি পরিষদের সদস্য এবং বিভিন্ন অঙ্গরাজ্য, স্থানীয় প্রশাসন, শিক্ষা পর্ষদ ও বিচার বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধি। আরও এক ডজনের বেশি মুসলিম প্রার্থী এগিয়...