Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিহারে মুসলিমদের জানাজার মিছিল আটকে দেওয়ার অভিযোগ

  • মাঠ-জল পেরিয়ে মরদেহ নিয়ে গেলেন স্বজনেরা
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২২:৪৯
বিহারে মুসলিমদের জানাজার মিছিল আটকে দেওয়ার অভিযোগ

বিহারের দরভাঙ্গা জেলার মেকনা গ্রামে এক মুসলিমের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ৩০ সেপ্টেম্বর কবরস্থানে যাওয়ার স্বাভাবিক রাস্তা বৃষ্টির পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার পর বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন গ্রামবাসী তাঁদের আটকে দেন। শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে মাঠ, জল, কাদা ও ঝোপঝাড় পেরিয়ে মরদেহ কবরস্থানে নিয়ে যেতে হয় স্বজন ও স্থানীয়দের। ঘটনাটি ৩০ সেপ্টেম্বরের হলেও ১ অক্টোবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরিবারের দাবি, কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে কবরস্থানে যাওয়ার পরিচিত পথটি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছিল। তাই জানাজার মিছিল নিয়ে তাঁরা অন্য একটি পথ ধরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসিন্দা সেই পথও আটকে দেন। তাঁদের বলা হয়, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এবং অন্য পথ খুঁজে নিতে হবে।

মৃতের পরিবারের আরও অভিযোগ, স্থানীয় পাসওয়ান সম্প্রদায়ের কয়েকজন ওই পথে জানাজার মিছিল নিয়ে যাওয়ার বিষয়ে আপত্তি জানান। তাঁদের বক্তব্য ছিল, ওই এলাকায় একটি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে। ফলে সেখান দিয়ে মুসলিমদের মরদেহ নিয়ে যাওয়ার বিষয়ে আপত্তি তোলা হয় বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। তাদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু জানাজার মিছিলের জন্য বিকল্প কোনো নিরাপদ রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়নি।

এরপর আর কোনো উপায় না থাকায় মরদেহ কাঁধে তুলে মাঠের দিকে এগিয়ে যান স্বজন ও প্রতিবেশীরা। সবুজ মাঠ, ঝোপঝাড়, কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়ে তাদের এগোতে হয়। কোথাও হাঁটুসমান জল, কোথাও কাদামাটি এভাবেই মরদেহ নিয়ে শেষপর্যন্ত কবরস্থানে পৌঁছন তাঁরা।

মৃতের এক আগামীর সময়কে বলেন, তাঁদের কবরস্থানে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা নেই। আগের দিন মরদেহ নিয়ে যেতে তাদের প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হয়। তাঁর অভিযোগ, গ্রামবাসীরা রাস্তা আটকে দিয়ে বলেন, ‘এটি তোমাদের রাস্তা নয়। নিজেদের রাস্তা খুঁজে নাও।’

ওই আত্মীয় আরও বলেন, শেষ পর্যন্ত তাঁরা মাঠ, পুকুর, পানি ও কাদার মধ্য দিয়ে মরদেহ নিয়ে কবরস্থানে পৌঁছন। তার দাবি, ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সিও-ও উপস্থিত ছিলেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কার্যকর সহায়তা পাওয়া যায়নি। বরং যেকোনোভাবে যে পথ পাওয়া যায়, সেটি ব্যবহার করে কবরস্থানে পৌঁছতে বলা হয়। পরিবারের ওই সদস্যের কথায়, অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত তাঁরা তাঁদের প্রিয়জনকে দাফন করতে পেরেছেন।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে কয়েকজন পুরুষকে সবুজ জঙ্গলের মধ্য দিয়ে একটি কাপড়ে ঢাকা খাটিয়া কাঁধে করে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওর কয়েকটি দৃশ্যে পুলিশকর্মীদেরও দেখা গেছে । তবে পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

বিহারমুসলিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন