বিহারের দরভাঙ্গা জেলার মেকনা গ্রামে এক মুসলিমের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ৩০ সেপ্টেম্বর কবরস্থানে যাওয়ার স্বাভাবিক রাস্তা বৃষ্টির পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার পর বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন গ্রামবাসী তাঁদের আটকে দেন। শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে মাঠ, জল, কাদা ও ঝোপঝাড় পেরিয়ে মরদেহ কবরস্থানে নিয়ে যেতে হয় স্বজন ও স্থানীয়দের। ঘটনাটি ৩০ সেপ্টেম্বরের হলেও ১ অক্টোবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণ...