Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় নামাজ

পবিত্র জুমাতুল বিদা আজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:২৬
পবিত্র জুমাতুল বিদা আজ

প্রতীকী ছবি

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিনটি পালিত হবে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমার দিনটি ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নেবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ খুতবা দেবেন।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিদায় মুহূর্তে পবিত্র রমজান মাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনায় মুসল্লিরা বিশেষভাবে আল্লাহর দরবারে হাত তুলবেন।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এদিন সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জুমার নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

মুমিনদের কাছে সারা বছরের মধ্যে রমজান মাস সর্বাধিক তাৎপর্যপূর্ণ। জুমাতুল বিদার মধ্য দিয়ে এই বরকতময় মাসকে কার্যত বিদায় জানানো হয়। এ বছর রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে আজই। ফলে আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।

রমজানমুসলিমরমজান পরামর্শজুমাতুল বিদা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise