খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, 'লালন সাঁই শুধু একজন বাউল সাধক নন, তিনি মানবতার সাধক, অসাম্প্রদায়িক চেতনার পথপ্রদর্শক এবং সম্প্রীতির এক অনন্য কণ্ঠস্বর। তার দর্শনের কেন্দ্রে ছিল মানুষ, মানুষের মর্যাদা এবং মানুষের প্রতি ভালোবাসা।'আজ শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।মন্ত্রী আফরোজা খানম বলেন, 'লালন সাঁই ধর্ম-বর্ণ ও পরিচয়ের...