Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঙ্গায় নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’ ও ‘বাইমাইল এক্সপ্রেস’

মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৪
কালীগঙ্গায় নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’ ও ‘বাইমাইল এক্সপ্রেস’

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ শহরের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রামের রৌমারির ‘মায়ের দোয়া’ ও মানিকগঞ্জের ‘বাইমাইল এক্সপ্রেস’। চ্যাম্পিয়ন দুই নৌকার প্রত্যেকটিকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০০ সিসির একটি করে মোটরসাইকেল। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকাকেও করা হয়েছে পুরস্কৃত।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে শহরের বেউথা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ। প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়, সেতু ও আশপাশের উঁচু ভবনের ছাদে জড়ো হন অর্ধলক্ষাধিক মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোরের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

ডাক-ঢোলের তালে তালে মাঝিদের বৈঠার টানে জমে ওঠে প্রতিযোগিতা। প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় গ্রামবাংলার এই ঐতিহ্য। নদীর পাড়ে বসে বিভিন্ন দেশীয় খাবার, খেলনা ও নানা পণ্যের দোকান।

দর্শক তারাবানু বলেন, ‘নৌকা বাইচ দেখতে মেয়ের বাড়ির লোকজন এসেছে। মেয়ে ও মেয়ের জামাইও এসেছে। প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে নৌকা বাইচ দেখতে দুপুর থেকে নদীর পাড়ে নাতি নিয়ে বসে আছি। দীর্ঘদিন পর বাড়ির পাশে নৌকা বাইচ দেখতে পেরে খুব ভালো লাগছে। বিশেষ করে মেয়ের বাড়ির লোকজন তো খুব খুশি।’

আরেক দর্শক নায়েব আলী জানান, ‘ছোটবেলা থেকেই বিভিন্ন এলাকায় নৌকা বাইচ দেখতে যেতাম। বিশেষ করে নৌকা বাইচ, হা-ডু-ডু ও ফুটবল খেলা থাকলে না দেখতে পারলে ভালো লাগে না।’

নিজাম আলী বলেন, ‘বেউথার নৌকা বাইচ দেখতে বোন ও বোন জামাই বেড়াতে এসেছে। নৌকা বাইচ উপলক্ষে আমাদের বাড়িতে বেড়ানো হচ্ছে, আবার সবাইকে নিয়ে নৌকা বাইচও দেখা হলো। সব মিলিয়ে আমার কাছে ঈদের মতো আনন্দ লাগছে।’

আরও পড়ুন

কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

০৪ অক্টোবর ২০২৬

নৌকাবাইচ কমিটির সদস্যসচিব মো. মাসুদ পারভেজ জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেল্লা-গয়ইটা, ঘাসি-ছিপা, ছান্দি ও পানসিসহ ছোট-বড় ২২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার প্রাণ। আমরা গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করি এবং এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা জনগণের রাজনীতি করি। রাজনীতির বাইরে জনগণকে আনন্দ-বিনোদন দিতে বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করে থাকি। বিশেষ করে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে, প্রধানমন্ত্রীর নির্দেশে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা হচ্ছে।’

নৌকাবাইচ কমিটির আহ্বায়ক আ তা ম জহির আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিরসহ দলীয় নেতাকর্মীরা। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী।

মানিকগঞ্জখাদ্যমন্ত্রীনৌকা বাইচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে