ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনপ্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ পণ্ড করতে পুলিশ হাজার হাজার বিক্ষোভকারী, বিরোধী রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র ইউনিয়নের নেতা, আইনজীবী এবং ‘ককরোচ’ যুব আন্দোলনের সংগঠকদের আটক করেছে। এর মধ্যে দিল্লিতে বাড়ির সামনে ধরনায় বসে আটক হন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ছেড়ে দেওয়া হয় তাকে।একই সঙ্গে আটক করা তৃণমূলের সংসদ সদস্য দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সামিরুল ইসলামসহ তৃণমূল নেতাদেরও ছ...