বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।মন্ত্রী বলেছেন, লঞ্চের ক্ষেত্রে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।শেখ রবিউল বললেন, জনসাধারণের ওপর চাপ যাতে বেশি না পড়ে, সে বিষয়টি বিবেচনা করে সর্বনিম্ন পর্যায়ে ভাড়া বাড়ানোর চেষ্...