Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে রবিবার থেকে নতুন ভাড়া কার্যকর

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২০:৩৫
চট্টগ্রামে রবিবার থেকে নতুন ভাড়া কার্যকর

ছবি: আগামীর সময়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার গণপরিবহনের নতুন ভাড়ার হার ঘোষণা করলেও চট্টগ্রামে আগের ভাড়াতেই চলছে বাস ও মিনিবাস। কোন রুটে কত ভাড়া তা নির্ধারণে শনিবার বৈঠক ডেকেছেন পরিবহন মালিকরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে কার্যকর হতে পারে নতুন ভাড়া।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে নতুন ভাড়ার হার ঘোষণা দেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঘোষণা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। দূরপাল্লায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আন্তঃজেলা পথেও প্রতি কিলোমিটারে বাড়ানো হয়েছে ১১ পয়সা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানিয়েছেন, ভাড়ার বিষয়ে শনিবার বৈঠক ডেকেছেন গণপরিবহন মালিকরা। সরকারি রেট ধরে কোন রুটে কত ভাড়া বাড়ে সেটি যাচাই করা হবে বৈঠকে। 

আজ বৃহস্পতিবার নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি ও নিউমার্কেট এলাকার কয়েকটি রুট ঘুরে দেখা গেছে, আগের ভাড়াই নিচ্ছে অধিকাংশ বাস। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বহদ্দারহাট থেকে কাছাকাছি গন্তব্যে যেখানে ভাড়া ১০ টাকা, সেখানে কিছু বাসে ১৫ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তারা। একইভাবে ১৫ টাকার ভাড়া ২০ টাকা পর্যন্ত চাওয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে বেলায়েত হোসেন বেলাল বলেছেন, ‘তেলের দাম বাড়ায় কিছু বাড়তি ভাড়া আদায় করছেন চালকরা। আনুষ্ঠানিকভাবে ভাড়া নির্ধারণের আগেই ২ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন তারা। শনিবার বৈঠকের পর সমাধান হবে বিষয়টি।’

চট্টগ্রামরবিবারভাড়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise