রাজশাহী শহরের ভেতর থেকে দূরপাল্লার বাস সরিয়ে যানজট ও দুর্ঘটনা কমানোর লক্ষ্য ছিল। সেই লক্ষ্যেই ২০০৪ সালে ৭ দশমিক ৪১ একর জমির ওপর ৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল। এরপর পেরিয়ে গেছে ২২ বছর। টার্মিনালে যাওয়ার জন্য ৪ কিলোমিটার সংযোগ সড়ক হয়েছে, সেটি আবার ৭০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার ও প্রশস্ত করা হয়েছে। হয়েছে একাধিক সভা, নেওয়া হয়েছে বাস স্থানান্তরের সিদ্ধান্ত। কিন্তু দূরপাল্লার বাসের ঠিকানা বদলায়নি। শহরের শিরোইল, ভদ্রা, রেলগেট, তালাইমারীসহ বিভিন্ন সড়কই এখনো...