Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিন্তু

agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৩১
কিন্তু

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ-গাবতলী বাস টার্মিনাল কিংবা সদরঘাট লঞ্চঘাটে এখন উপচে পড়া ভিড়, চওড়া হাসি আর বাড়ি ফেরার তাড়া। কিন্তু এই আনন্দের খবরের পিঠেই যে ওত পেতে থাকে বিষাদের কালো ছায়া, তা মনে করিয়ে দিল টাঙ্গাইলের মহাসড়ক। সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিসে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে, প্রিয়জনের মুখ দেখার জন্য মানুষের ঢল নেমেছে পথে। কিন্তু এই বাড়ি ফেরার ব্যাকুলতা যখন লাশ হয়ে বাড়ি ফেরে, তখন ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে।

সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন অনেক মানুষ। ট্রাকে করে ঈদযাত্রা— শুনতে রোমাঞ্চকর লাগতে পারে; কিন্তু এটি যে কতটা ঝুঁকিপূর্ণ আর মরণফাঁদ, তা প্রমাণ হলো আরও একবার। রড আর ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে গেল ১৫টি তাজা প্রাণ। পৃথক আরও দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলচালক এবং ট্রেন থেকে পড়ে যাওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সব মিলিয়ে টাঙ্গাইলেই এক দিনে ঝরে গেল ১৭টি প্রাণ।

জেলা পুলিশ সুপার ও থানা পুলিশ নিশ্চিত করেছে, উদ্ধার কাজ শেষ হয়েছে, মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, যে প্রাণগুলো চলে গেল, তা কি আর কখনো স্বাভাবিক হবে? যে পরিবারগুলোর ঈদের আনন্দ চিরতরে মাটি হয়ে গেল, তাদের এই ক্ষতি পূরণ করবে কে?

আমরা প্রতি বছরই বলি, ঈদযাত্রায় প্রশাসন তৎপর, মহাসড়ক যানজটমুক্ত। কিন্তু ফিটনেসবিহীন গাড়ি, ট্রাকে যাত্রী পরিবহন আর বেপরোয়া গতি ঠেকানোর স্থায়ী সমাধান কোথায়?  প্রশাসন হয়তো বলবে তারা সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এই ‘চেষ্টা’ শব্দটা ১৭টি লাশের সামনে বড্ড অসহায় আর হালকা শোনায়। কর্তাব্যক্তিরা হয়তো তদন্ত কমিটি গঠন করবেন, কিন্তু সাধারণ মানুষের নিরাপদ ঘরে ফেরার নিশ্চয়তা কি মিলবে কোনোদিন? নাকি প্রতি ঈদের গল্পটাই এমন ‘কিন্তু’র বেড়াজালে আটকে থাকবে?

 

কিন্তুঈদের আনন্দকর্মজীবীরেলস্টেশনবাস টার্মিনাললঞ্চঘাটবিবিধঅব্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার