Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৩:৫৯
জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

ছবি: আগামীর সময়

কথা ছিল একসঙ্গে বৃষ্টিতে ভেজা হবে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই বৃষ্টি আসেনি; তাই বৃষ্টিতে ভেজা না হলেও সুর আর নাচের ছন্দের এক অভূতপূর্ব জনসমুদ্রে ভাসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। তিল ধারণের জায়গা ছিল না সেখানে।

​একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থি আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। সকাল ১১টায় বকুলতলার ঐতিহ্যবাহী মঞ্চে বসে এই সুর ও নৃত্যের আসর।



​প্রসঙ্গত, গত বছর অর্থি আহমেদকে যখন একুশে পদক দেওয়া হয়, তা নিয়ে হয়েছিল নানা সমালোচনা। নৃত্যশিল্পী অর্থি আহমেদ যেন আজ মঞ্চে তার নান্দনিক সৃজনশীলতার মধ্য দিয়েই সেই সমালোচনার মোক্ষম জবাব দিলেন। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ গানে মঞ্চে যখন একঝাঁক তরুণ শিল্পী নাচ করছিলেন, তখন পুরো দর্শক সারিতেও যেন সেই নাচের ঢেউ খেলে যাচ্ছিল। শিল্পীদের ছন্দের দোলায় মেতে ওঠেন উপস্থিত হাজারো দর্শক।

​এই আয়োজন কেবল বর্ষা উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনুষ্ঠান থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিলও সংগ্রহ করা হয়েছে বলে জানান অর্থি আহমেদ।

​প্রায় চার মাস আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছিল। তবে দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পর আয়োজকেরা মনে করেছেন, এমন মানবিক দুর্যোগকে উপেক্ষা করা যায় না। অর্থি আহমেদ বলেছেন, ‘শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটি বড় দায়িত্ব রয়েছে। তাই বর্ষা উদযাপনের পাশাপাশি বন্যাকবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছি আমরা।’

​অনুষ্ঠানে অংশ নেওয়া অর্থি আহমেদ ড্যান্স একাডেমির সদস্যরা ব্যক্তিগতভাবে যেমন তহবিল সংগ্রহে অবদান রেখেছেন, তেমনি দর্শনার্থীরাও অনুষ্ঠানস্থলে স্থাপিত জাগো ফাউন্ডেশনের বুথের মাধ্যমে বন্যার্তদের জন্য মুক্তহস্তে অনুদান দিয়েছেন।

​গেল সপ্তাহে এই অনুষ্ঠানের মহড়ার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে অর্থি আহমেদ বলেছিলেন, ‘এই আয়োজনে ছাতা আনতে মানা, কারণ ভিজবো একসাথে’। সেই আবেদনে সাড়া দিয়েই আজ চারুকলা প্রাঙ্গণে জড়ো হন হাজারো সংস্কৃতিপ্রেমী মানুষ।

​অর্থি আহমেদের ভাষ্য, ‘নগরজীবনে বর্ষা এখন অনেকের কাছেই জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি হয়ে উঠেছে। অথচ বাংলার সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ষা আমাদের উৎসব ও প্রাণের অংশ। সেই সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের সামনে আনতেই এই আয়োজন। মানুষ যেন শুধু বর্ষা উদযাপনই না করে, একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও সুযোগ পায়—আমরা মূলত এমন একটি মানবিক পরিসর তৈরি করতে চেয়েছি।’

​৯০ মিনিটের এই বর্ণিল অনুষ্ঠানে মোট ১৬টি নাচ পরিবেশন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোকজ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এসব পরিবেশনায় অংশ নেন ৩ থেকে ৭০ বছর বয়সী প্রায় ৩০০ শিল্পী। অংশগ্রহণকারীদের মধ্যে যেমন ছিল খুদে শিশু ও প্রথমবারের মতো মঞ্চে ওঠা নৃত্যশিল্পীরা, তেমনি ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ।

​গত বছরের প্রথম ‘ঘনঘটা’ অনুষ্ঠানের দারুণ সাড়াই এবার আরও বড় পরিসরে এই মানবিক ও সাংস্কৃতিক মেলবন্ধনটি আয়োজন করতে অনুপ্রাণিত করেছে বলে জানান আয়োজকেরা।

সংস্কৃতিনৃত্যশিল্পীঅর্থি আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

    advertiseadvertise