কথা ছিল একসঙ্গে বৃষ্টিতে ভেজা হবে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই বৃষ্টি আসেনি; তাই বৃষ্টিতে ভেজা না হলেও সুর আর নাচের ছন্দের এক অভূতপূর্ব জনসমুদ্রে ভাসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। তিল ধারণের জায়গা ছিল না সেখানে।একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থি আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। সকাল ১১টায় বকুলতলার ঐতিহ্যবাহী মঞ্চে বসে এই সুর ও নৃত্যের আসর।প্রসঙ্গত, গত বছর...