Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান বাংলাদেশি কমিউনিটি

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৬:৪৯
নিউইয়র্কে  নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান বাংলাদেশি কমিউনিটি

বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাহসিন ফেরদৌস

নিউইয়র্কে মেধাবী নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসকে হারিয়ে শোকে মুহ্যমান বাংলাদেশি কমিউনিটি। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস'র (বিপা) অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদ দম্পতির একমাত্র কন্যা, বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাহসিন ফেরদৌস (৩৫) অকালে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্কে সর্ববৃহৎ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিপা। প্রবাসে হাজার হাজার ছেলেমেয়ের সংগীত ও নৃত্যের হাতেখড়ি হয় এই প্রতিষ্ঠান থেকে। তাহসিন এই প্রতিষ্ঠানের একজন সাবেক ছাত্রী ও বর্তমানে শিক্ষকও। নিউইয়র্ক সিটি স্কুলের একজন শিক্ষিকাও তিনি।

স্থানীয় সময় রোববার ১৮ অক্টোবর ভোরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি আমেরিকান স্বামী, লুকাস নামের এক শিশুপুত্র, বাবা-মা সহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও পড়ুন

নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

১৭ অক্টোবর ২০২৬


হঠাৎ তীব্র ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হলে শনিবার জরুরি ভিত্তিতে তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। তবে সংক্রমণ দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি। পেশাগত জীবনে তাসীন ফেরদৌস নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের একজন শিক্ষক ছিলেন। পেশার পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী নৃত্যে বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ সমাদৃত ছিলেন। মায়ের অনুপ্রেরণায় শৈশবেই বিপা’র মাধ্যমে তার নাচের পাঠ শুরু হয়।

বিপা এবং শিব জ্যোতি ড্যান্স একাডেমির মাধ্যমে তাসীন নিউইয়র্কের মূলধারার বহু সাংস্কৃতিক মঞ্চ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে নিয়মিত নৃত্য পরিবেশন করে বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরেও তিনি ব্রুকলিনের কেনসিংটনসহ স্থানীয় অভিবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে সক্রিয় ছিলেন। মাত্র ৩৫ বছর বয়সে সম্ভাবনাময় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে নিউইয়র্কের প্রবাসী বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত মা অ্যানি ফেরদৌস ও বাবা জাফর আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

৯ মাসে নিউইয়র্ক সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা

১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, চট্রগাম সমিতির সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম , নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুমদার পৃথক পৃথক বিবৃতিতে তাহসিনের অকাল মৃত্যুতে গভার শোক প্রকাশ করেছে।

বাংলাদেশি কমিউনিটিনিউইয়র্কতাহসিন ফেরদৌসনৃত্যশিল্পী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক