Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

৯ মাসে নিউইয়র্ক সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯
৯ মাসে নিউইয়র্ক সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা

বক্তব্য রাখছেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে চলতি বছরের প্রথম নয় মাসে মুসলিমবিদ্বেষী অপরাধের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত বছরের প্রথম নয় মাসে এ ধরনের অপরাধের সংখ্যা ছিল ১৮টি, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে। একই সময়ে শহরটিতে সামগ্রিক অপরাধের হার কমে এলেও ধর্মীয় বিদ্বেষ থেকে সংঘটিত হামলার বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে।

নিউইয়র্ক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে শহরে বিদ্বেষমূলক অপরাধ গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ১২ দশমিক ৬ শতাংশ। মুসলিমবিদ্বেষী অপরাধের পাশাপাশি ইহুদিবিদ্বেষী হামলা এবং যৌন অভিমুখিতাকে কেন্দ্র করে সংঘটিত বিদ্বেষমূলক অপরাধও আলোচনায় এসেছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি মুসলিম হলেও শহরটিতে মুসলমানদের ওপর হামলা বন্ধ হয়নি।

মুসলিম নেতারা বলছেন, ফেডারেল সরকারের ইন্ধনে কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমরের বাসা তছনছ করা এবং তার স্বামীকে হেনস্তা করার ঘটনা সাধারণ মুসলমানদের নিরাপত্তা ও স্বস্তির বিষয়ে প্রশ্ন তৈরি করেছে। তাদের মতে, মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেই নিরাপত্তা আরও জোরদার হবে।

চলতি বছরের প্রথম নয় মাসে নিউইয়র্কে যৌন অভিমুখিতাকে কেন্দ্র করে সংঘটিত বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ৩৪ থেকে বেড়ে ৫২টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, এ সময়ে নথিভুক্ত বিদ্বেষমূলক অপরাধের ৫২ দশমিক ৯ শতাংশই ছিল ইহুদিবিদ্বেষী হামলা। এ ধরনের অপরাধের সংখ্যা গত বছরের ২৪২টি থেকে বেড়ে ২৪৫টিতে দাঁড়িয়েছে। তবে তৃতীয় প্রান্তিকে ইহুদিবিদ্বেষী অপরাধ কমেছে ১৩ দশমিক ২ শতাংশ।

ধর্মকে কেন্দ্র করে সংঘটিত বিদ্বেষমূলক হামলার সংখ্যা গত বছরের ২৭টি থেকে বেড়ে ৩৭টিতে দাঁড়িয়েছে। লিঙ্গকে কেন্দ্র করে সংঘটিত হামলার সংখ্যা ৯ থেকে বেড়ে হয়েছে ২০টি। তবে তৃতীয় প্রান্তিকে বিদ্বেষমূলক অপরাধের কিছু ধরনে ভিন্ন প্রবণতা দেখা গেছে। গত বছরের একই সময়ে নথিভুক্ত ৬৮টি ঘটনা থেকে কমে এ বছর হয়েছে ৫৯টি।


আরও পড়ুন

আট বছর আগের ভিডিও নিয়ে ফের সমন ধ্রুব রাঠীকে

১৫ অক্টোবর ২০২৬

মুসলিমবিদ্বেষী অপরাধের উল্লেখযোগ্য বৃদ্ধি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব সামনে এনেছে। সামগ্রিক অপরাধের হার কমলেও ধর্ম, পরিচয় ও যৌন অভিমুখিতার কারণে মানুষের ওপর হামলা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শহরে খুনের ঘটনা ৯১টি থেকে কমে ৭৩টিতে নেমেছে। একই সময়ে গাড়ি চুরির ঘটনা ১৭ দশমিক ১ শতাংশ, ডাকাতি ১৩ দশমিক ৬ শতাংশ, বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনায় চুরি ১১ দশমিক ৭ শতাংশ এবং বড় অঙ্কের সম্পদ চুরির ঘটনা ১০ দশমিক ২ শতাংশ কমেছে। গুরুতর শারীরিক হামলা কমেছে ১ দশমিক ৫ শতাংশ। ধর্ষণের অভিযোগও ৫২৭টি থেকে কমে ৫২৬টিতে দাঁড়িয়েছে।

বছরের প্রথম নয় মাসেও বড় ধরনের অপরাধ কমার প্রবণতা অব্যাহত ছিল। ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের অপরাধের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময়ে খুনের ঘটনা ২৫৩টি থেকে কমে ২০৩টিতে দাঁড়িয়েছে, যা ১৯ দশমিক ৮ শতাংশ হ্রাসের নির্দেশক।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, চলতি বছরের প্রথম নয় মাস এবং তৃতীয় প্রান্তিকে শহরের পাঁচটি বরোতে গুলিবর্ষণের ঘটনা, গুলিতে আহত মানুষের সংখ্যা ও খুনের ঘটনা রেকর্ডভিত্তিক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তৃতীয় প্রান্তিকে গুলিবর্ষণের ঘটনা কমেছে ২২ দশমিক ৭ শতাংশ। বছরের প্রথম নয় মাসে এ হার কমেছে ১১ দশমিক ৬ শতাংশ।

গণপরিবহনে অপরাধ তৃতীয় প্রান্তিকে ৩ শতাংশ এবং বছরের প্রথম নয় মাসে শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। সরকারি আবাসন প্রকল্পগুলোতেও অপরাধ কমেছে। কমিশনার টিশের ভাষ্য, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সহিংসতা সৃষ্টিকারী অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান এবং অপরাধপ্রবণ এলাকায় তথ্যভিত্তিক পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে এ অগ্রগতি সম্ভব হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, সেপ্টেম্বর মাসেও শহরে গুলিবর্ষণের ঘটনা এবং এতে হতাহতের সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ছিল। তবে সামগ্রিক অপরাধ কমলেও বিদ্বেষমূলক অপরাধের বৃদ্ধি এখনো বড় উদ্বেগের বিষয় বলে সতর্ক করেন তিনি। এ পরিস্থিতিতে সবাইকে সতর্কভাবে চলাফেরার আহ্বান জানান মেয়র।

যুক্তরাষ্ট্রনিউইয়র্কমুসলিমবিদ্বেষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী