Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

রাস্তা যেন পুলসিরাত

agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:২৭
রাস্তা যেন পুলসিরাত

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

বখতিয়ার,

এই চিঠিটা লিখছি গাবতলী বাস টার্মিনাল থেকে। চারদিকে চিল-চিৎকার। বাসের হর্ন। কন্ডাক্টরের হাঁকডাক। একটা দূরপাল্লার বাসে চেপে বসেছি। সিটবেল্ট নেই। তবে সিটটা আঁকড়ে ধরে আছি। ভয় পাবি না, একটু দোয়া-দরুদ পড়িস আমার জন্য।

আজকের খবরের কাগজটা পড়েছিস? বুকটা কেঁপে উঠল রে। ইদানীং আমাদের দেশের সড়কগুলো নাকি লেবানন যুদ্ধের সঙ্গে পাল্লা দিচ্ছে! মাত্র ১৫ দিনে ৪০২টি প্রাণ হাওয়া! ওদিকে ইসরায়েলি বোমায় মরল ৪৮২ জন। আমরা স্রেফ বাস-ট্রাকের টক্করেই চারশ পার করে দিলাম! ভাবা যায়?

রাস্তাঘাটের যা হাল, তাতে একে আর ‘যোগাযোগব্যবস্থা’ বলা চলে না। এটা স্রেফ একটা জুয়াখেলার আসর। লটারি। বাড়ি পৌঁছালে ওস্তাদ, না পৌঁছালে লাশ। ড্রাইভার মহাশয়রা যেভাবে স্টিয়ারিং ঘোরান, মনে হয় মিগ-২৯ বিমান চালাচ্ছেন। আর হাইওয়েগুলো যেন একেকটা কুরুক্ষেত্রের ময়দান। অর্ধেক দুর্ঘটনা ওখানেই ঘটছে। এবারের পরিসংখ্যান গত বছরের রেকর্ডকেও টপকে গেছে। এই-ই আমাদের উন্নতি— মরার বেলাতেও কম যাচ্ছি না!

মাথায় একটা মোক্ষম বুদ্ধি এলো। আচ্ছা, আমাদের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়টাকে তুলে দেওয়া যায় না? ওটার তো আর কোনো কার্যকারিতা দেখছি না। তার চেয়ে বরং এই গোটা দপ্তরটাকে ‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’-এর আন্ডারে দিয়ে দেওয়া হোক। এটা তো একটা জাতীয় দুর্যোগ!

আবহাওয়ার পূর্বাভাসের মতো ঘোষণা হবে— আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ নম্বর মহাবিপদ সংকেত চলছে

রাস্তায় বের হওয়া মানেই তো সাইক্লোন, টর্নেডো আর ভূমিকম্পের মুখোমুখি হওয়া। যদি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যায়, অন্তত কিছু সুবিধা তো পাব! বাস ছাড়ার আগে আবহাওয়ার পূর্বাভাসের মতো ঘোষণা হবে— ‘আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ নম্বর মহাবিপদ সংকেত চলছে। যাত্রীরা সাবধানে বাসে উঠুন।’ অ্যাকসিডেন্ট হলে অন্তত রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা ছুটে আসবেন। এয়ারলিফট করে আমাদের উদ্ধার করবেন। মুড়ি-চিড়ার ত্রাণ পাওয়া যাবে।

বাসের ইঞ্জিন স্টার্ট দিল ভাই। বুকটা ঢিপঢিপ করছে। জানালার বাইরে তাকালাম। যেন যমরাজ মুচকি হাসছেন। অলরেডি অন্য একটা বাসকে ওভারটেক করে ড্রাইভার প্রশংসা শুনছে হেলপারের। হেলপার আরও জোরে হাঁক দিল— ‘ওস্তাদ ডানে চাপান!’

আমি চোখ বন্ধ করলাম। যদি অক্ষত অবস্থায় পৌঁছাতে পারি, তবে আবার চিঠি লিখব। আর যদি না ফিরি, ধরে নিবি— তোর বন্ধুটিও ওই চারশ দুইয়ের পর কোনো একটা সংখ্যা হয়ে গেছে। ভালো থাকিস। রাস্তা
পার হবি সাবধানে...।

 

ইতি

তোর ভীত বন্ধু

আগামীর চোখগাবতলীবাস টার্মিনালবাসের হর্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে