Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

নগরে বাস টার্মিনাল

‘ধান কাটতে হবে দেখে যেন অপক্ব ধান কেটে না নিয়ে আসি’

ইকবাল হাবিব
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:১০
‘ধান কাটতে হবে দেখে যেন অপক্ব ধান কেটে না নিয়ে আসি’

সংগৃহীত ছবি

দীর্ঘ সময় ধরে যানজটসহ অর্থনৈতিক, সামাজিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত ক্ষতি যতটুকু করা সম্ভব সেটা আমরা করেছি। জ্বালানি অপচয়ে বায়ুদূষণের মধ্য দিয়ে আমরা জনস্বাস্থ্যের যে ক্ষতি করেছি, তা তো বলাই বাহুল্য। এখন যখন বাস টার্মিনালগুলো সরাতে সরকারপ্রধানসহ সবাই দৃঢ়প্রতিজ্ঞ, সরিয়ে ফেলার জন্য একটি সময় ঠিক করা হয়েছে; তখন আমি বলব, পরিকল্পিতভাবে সরানোর জন্য যা কিছু প্রয়োজন সেদিকে যেন নজর রাখা হয়।

প্রথমত, মনে রাখা দরকার বাস স্টপেজগুলো মাল্টিমোডাল ওরিয়েন্টেন্ড কার্যক্রমের অংশ হিসেবে রাখা প্রয়োজন। অর্থাৎ রেল থেকে নেমে যেন মানুষ বাসে উঠতে পারে। বাস থেকে নেমে যেন অন্যান্য যানবাহনের মাধ্যমে তার গন্তব্যে পৌঁছাতে পারে। এই যে পারস্পরিক মাল্টিমোডালিটির বিষয়টি রয়েছে, সেটি নিশ্চিত করতে হবে। পৃথিবীর যেকোনো দেশে আন্তঃনগরীর বাসগুলো থেকে নামলেই অন্যান্য মাধ্যমে আমার গন্তব্যে যেতে পারি। কিন্তু আমাদের এখানে আন্তঃনগরের বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার ব্যবস্থাকে পরিষ্কার দেখি না। সেটা— মেট্রোরেল হোক, কমিউটার হোক, নদীপথ হোক, সার্কুলার বাস সার্ভিস বা অন্যান্য যান। সে ব্যবস্থা এখানে তৈরি না করতে পারলে সমস্যা আরও ভয়াবহ হবে।

আরও পড়ুন

২১ বছর ধরে ‘সরছে’ ঢাকার ৪ বাস টার্মিনাল!

১৬ জুন ২০২৬

আমাদের যে নতুন জায়গাগুলো নেওয়ার সিদ্ধান্ত সরকার নিচ্ছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যেন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত চূড়ান্ত করে। কারণ, মাল্টিমোডালিটিকে নিশ্চিত করতে হবে। ওই পূর্বাচল থেকে নেমে মানুষ যেন তার গন্তব্যস্থলে সহজে যেতে পারে। মহাখালী যারা নামত তারা যদি পূর্বাচল থেকে বাড্ডা যেতে চায় তাহলে যেন সহজে যেতে পারে। সেই ব্যবস্থা করা না গেলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। একই রকমভাবে এটাও মনে রাখা দরকার, বুড়িগঙ্গা বাঁচাতে আমাদের চামড়াশিল্প হাজারীবাগ থেকে সরিয়ে সাভার নিয়ে গেছি। কিন্তু এখন ওই এলাকাও পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। একইভাবে মহাখালীর যানজট ও পরিবেশ দূষণ যেন পূর্বাচলে নিয়ে না যাই।

তার মানে, যানগুলো আসা, সহজে পরিবহন করা, মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনার মতো ব্যবস্থা করা, সেখান থেকেই যাত্রী নিয়ে আবার চলে যাওয়া; সেই পুরো চক্রটি যথাযথভাবে পরিচালনার ব্যবস্থা করতে হবে। সেই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করে তারপর বাস্তবায়ন করতে হবে। অবকাঠামোগতভাবে এটি সুগম, সচল, যথাযথ করা যেমন জরুরি, তেমনই ওখান থেকে নেমে মানুষ তার ঘর ও কর্মস্থল পর্যন্ত পৌঁছানোর পরবর্তী যে কার্যক্রম, সেটাও নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে পূর্বাচলে মহাখালীরটা নিয়ে যেতে পারি। কিন্তু মহাখালী থেকে ঢাকার যে যোগাযোগব্যবস্থা, সেটি কি পূর্বাচল থেকে করা হচ্ছে? এ প্রশ্নটি করার উদ্দেশ্য হচ্ছে, সিদ্ধান্তটা যেন জনগণের পক্ষে বাস্তবায়িত হয়। জনগণের কল্যাণে বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে শুধু সে কারণে যেন না করা হয়। ধান কাটতে হবে দেখে যেন অপক্ব ধান কেটে না নিয়ে আসি।  

লেখক: স্থপতি ও নগর পরিকল্পনাবিদ

মতামতযানজটবাস টার্মিনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির