বাস টার্মিনাল নির্মাণের কাজ পেল নৌবাহিনীর প্রতিষ্ঠান
- ক্রয় কমিটির সিদ্ধান্ত
অর্থনৈতিক প্রতিবেদক

সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল। ছবি: সংগৃহীত
ঢাকার সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে যাচ্ছে। অবকাঠামো নির্মাণের কাজটি করবে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। সরাসরি ক্রয়–পদ্ধতিতে এটি হবে অর্থাৎ কোনো দরপত্র ডাকা হবে না।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক–ব্যবস্থার আধুনিকায়নে চারটি প্রধান আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের



