Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

পানি

৫ কোটি টাকার প্ল্যান্ট, পাঁচ বছরে এক ফোঁটা পানিও পায়নি মাধবপুর পৌরবাসী
৫ কোটি টাকার প্ল্যান্ট, পাঁচ বছরে এক ফোঁটা পানিও পায়নি মাধবপুর পৌরবাসী
প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা সিলেটের মাধবপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পাঁচ বছরের বেশি সময়েও চালু হয়নি। ২০২২ সালের ২৮ জুন মাধবপুর পৌরসভার কাছে প্ল্যান্টটি হস্তান্তর করা হলেও আজ পর্যন্ত সেখান থেকে পৌরবাসী এক ফোঁটা পানিও পাননি।শুধু প্ল্যান্টটি বন্ধ নয়, পানি উত্তোলনের জন্য স্থাপন করা তিনটি গভীর নলকূপও নষ্ট হয়ে গেছে। পরিশোধিত পানি পৌরবাসীর বাড়িতে পৌঁছে দিতে প্রয়োজনীয় পাইপলাইনও স্থাপন করা হয়নি। ফলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এ অবকাঠামোটি এখন কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আ...
সারা দেশ•১১ দিন আগে
পদ্মার পানি কমে বেড়েছে সাপ আতঙ্ক
পদ্মার পানি কমে বেড়েছে সাপ আতঙ্ক
পদ্মার পানি কমতে শুরু করেছে। কিন্তু রাজশাহীর চরাঞ্চলের মানুষের আতঙ্ক কমেনি। পানি কিছুটা কমলেও এখনো স্বস্তি ফেরেনি। বরং পানির সঙ্গে ভেসে আসা কিংবা নিচু এলাকা থেকে উঠে আসা সাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের দাবি, নদীর পানি বাড়ায় নিচু এলাকা থেকে বিভিন্ন প্রজাতির সাপ উঠে আসছে লোকালয় ও বসতবাড়ির কাছাকাছি। রাজশাহী নগরীর সীমান্ত অবকাশ এলাকাতেও বিষধর রাসেল ভাইপার দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ২৯ মিটার।...
সারা দেশ•১৯ দিন আগে
খলিয়াজুড়িতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
খলিয়াজুড়িতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুড়িতে ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার জানায়, সকালে দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যালয়ের সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। আরও পড়ুন...
সারা দেশ•২০ দিন আগে
পানিতে ডুবে আছে ৯০৫ কোটি টাকা প্রকল্পের স্কুল
কুলিয়ারচর ● পানিতে ডুবে আছে ৯০৫ কোটি টাকা প্রকল্পের স্কুল
চারিদিকে থ‌ইথ‌ই করছে পানি। মাঝখানে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা, নেই কোনো সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল)। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে কাদা মেখে বিদ্যালয়ে আসতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে অভিভাবক ও শিক্ষকদের।সরকারি প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ২০১০–১১ অর্থবছরে গ্রহণ করা হয় 'বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প'। সরকারের নিজস্ব অর...
সারা দেশ•এক মাস আগে
বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গফরগাঁও ● বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের তিন বছর বয়সী ছেলে সাফা ও নুরুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে সাইফানা। সাফার বাবা মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুজন ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ি...
সারা দেশ•এক মাস আগে
১৫ দিন ধরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম
শ্যামনগর ● ১৫ দিন ধরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম
প্রায় ১৫ দিন ধরে পাঁচ শতাধিক ঘরবাড়ি হাঁটুসমান পানিতে তলিয়ে রয়েছে। কোথাও পানির মধ্যে সড়কের অস্তিত্বই বোঝা যাচ্ছে না। বাড়ির উঠানেও থইথই পানি। পানিতে ডুবে আছে এলাকার অধিকাংশ কবর। এ পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়াই দুর্ভোগ স্থানীয়দের। এ ঘটনা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামে। স্থানীয়রা জানিয়েছে, উপজেলার আবাদচণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭ নম্বর আবাদচণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মির্জাপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক ও গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ির চিত্...
সারা দেশ•এক মাস আগে
চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া
চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া
চট্টগ্রাম নগরীতে ৭০ লাখ বাসিন্দা। তাদের তৃষ্ণা মেটে ওয়াসা, নলকূপ ও বাণিজ্যিক জারের পানিতে। জীবন বাঁচানোর জন্য এসব উৎসের ওপর ভরসা করলেও তা মোটেও নিরাপদ নয় বলে জানা গেল এক গবেষণা প্রতিবেদনে। এমনকি এই শহরের তিন উৎসের পানির মান নিয়েই উদ্বেগ রয়েছে খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। সংস্থাটির খসড়া মহাপরিকল্পনায় তুলে ধরা হয়েছে এ বিষয়ে পরিচালিত সাম্প্রতিক ওই গবেষণার উদ্বেগজনক তথ্য। যেখানে মিলেছে প্রতি ফোঁটা পানিতে প্রায় ৭০০ ব্যাকটেরিয়া পাওয়ার প্রমাণ। সবচেয়ে ভয়ের বিষয় হলো, বাসাবাড়িতে ২০-৩০ মিনিট...
চট্টগ্রাম•এক মাস আগে
নিরাপদ পানিতে সরকারি ব্যয়ে পিছিয়ে বাংলাদেশ
নিরাপদ পানিতে সরকারি ব্যয়ে পিছিয়ে বাংলাদেশ
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে বাংলাদেশে সরকারি ব্যয় এখনো প্রয়োজনের তুলনায় খুবই কম। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র শূন্য দশমিক ২১৫ শতাংশ এবং মোট সরকারি ব্যয়ের প্রায় ১ দশমিক ৫৭ শতাংশ। দক্ষিণ এশিয়া পানি খাতে সবচেয়ে বড় ব্যয় ঘাটতির মুখে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বব্যাংকের ‘নিরাপদ পানি ভবিষ্যতের জন্য অর্থায়ন: বৈশ্বিক সরকারি ব্যয়ের মূল্যায়ন’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন থেকে এটি প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের এ গবেষণায় প্রথমবারের মতো বিভিন্...
অর্থনীতি•এক মাস আগে
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলো- জাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়।নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়ালেখা করত।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপা...
সারা দেশ•এক মাস আগে
টানা বৃষ্টিতে আবার ডুবল চট্টগ্রাম
টানা বৃষ্টিতে আবার ডুবল চট্টগ্রাম
টানা বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগর। এক মাস না পেরোতেই টানা বৃষ্টিতে একই চিত্র দেখা গেল নগরের বিভিন্ন এলাকায়। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প চললেও বৃষ্টিতে বারবার নগর ডুবে যাওয়ায় প্রশ্ন উঠেছে এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে।রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সোমবার সকালে নগরের কাতালগঞ্জ, পাঁচলাইশ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, পাঠানটুলী ও কাপাসগোলাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। মূল সড়ক...
চট্টগ্রাম•২ মাস আগে
২৮ লাখের কালভার্ট: ওঠার রাস্তা নেই, পানিতে দুর্ভোগ
বাগেরহাটের কচুয়া ● ২৮ লাখের কালভার্ট: ওঠার রাস্তা নেই, পানিতে দুর্ভোগ
কালভার্ট নির্মাণের চার মাস পেরিয়ে গেলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে কালভার্ট থাকলেও তাতে ওঠার কোনো পথ নেই। এক পাশে কিছু বালু ফেলা হলেও অন্য পাশে হাঁটু থেকে কোমরসমান পানি। বিকল্প পথ না থাকায় প্রতিদিন পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে পাঁচ গ্রামের প্রায় দেড় হাজার মানুষকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলশিক্ষার্থী, শিক্ষক, নারী ও বয়স্করা।বাগেরহাটের কচুয়ার রাড়ীপাড়া ইউনিয়নের কাকার বিল এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, মধ্যম তেলিগাতি-মালমগাছা-...
সারা দেশ•২ মাস আগে
দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা
দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা
পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেবনাথ বাড়িতে দেড় শতাধিক মানুষ বসবাস করলেও দীর্ঘদিন ধরে সেখানে বিশুদ্ধ পানির কোনও ব্যবস্থা ছিল না। ফলে বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোকে বিশুদ্ধ পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হতো।স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা জানতে পেরে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ব্যক্তিগত উদ্যোগে দেবনাথ বাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন।বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে দেবনাথ বাড়িতে টিউবওয়েল স্থাপনের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।স্থানীয় বাসিন্দ...
সারা দেশ•২ মাস আগে
খেলতে গিয়ে নিখোঁজ, সিফাতের নিথর দেহ পাওয়া গেল জলাশয়ে
খেলতে গিয়ে নিখোঁজ, সিফাতের নিথর দেহ পাওয়া গেল জলাশয়ে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে সিফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সিফাত গ্রামের বাসিন্দা সাদ্দামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পরিবারের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি জলাশয়ের কাছে চলে যায় সিফাত। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক...
সারা দেশ•২ মাস আগে
মোহনগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মোহনগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (১২) নামের এক শিশুর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু লামিয়া আক্তার (১২) উপজেলার ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নের নোয়াগাঁও (ধুলিয়া) গ্রামের মোহাম্মদ বিদ্যা মিয়ার মেয়ে। লামিয়া আক্তার স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।শিশু লামিয়া আক্তারের চাচা শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে পুকুরে গোসল করতে যায় লামিয়া আক্তার। খুঁজাখুঁজির এক পর্যায়ে আমারা পুকুরে গিয়ে দেখি লামিয়া পানিতে ভাসমান অব...
সারা দেশ•২ মাস আগে
স্বামীকে বাঁচাতে খালে স্ত্রী, ডুবলেন দুজনেই
নওগাঁ ● স্বামীকে বাঁচাতে খালে স্ত্রী, ডুবলেন দুজনেই
মাত্র ৭ মাস হয় বিয়ে করেছেন নূর ইসলাম। স্ত্রী সুমাইয়াকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন। কিন্তু পানিতে ডুবে তারা প্রাণ হারালেন একসঙ্গে।নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের পাশে খালে ডুবে মারা গেছেন নূর ইসলাম-সুমাইয়া নবদম্পতি। স্বামীকে বাঁচাতে গভীর খালের পানিতে ঝাঁপ দিয়েছিলেন সুমাইয়া।নিহত নূর ইসলামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে। বয়স ২২ বছর। ১৮ বছর বয়সী সুমইয়ার আক্তার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন- রবিবার দুপুরে খালে...
সারা দেশ•২ মাস আগে
দুই দিনে কিশোরগঞ্জে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু
দুই দিনে কিশোরগঞ্জে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু
মাত্র দুই দিনের ব্যবধানে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু। নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, বাজিতপুর, কিশোরগঞ্জ সদর ও ইটনায় ঘটে পৃথক এসব দুর্ঘটনা। একের পর এক মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জে পৃথক পাঁচটি ঘটনায় চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।নিহতরা হলেন- নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (৫), গাজী...
সারা দেশ•২ মাস আগে
কবরস্থান থেকে রান্নাঘর—সবই পানির নিচে, দুর্ভোগে টুঙ্গিপাড়ার ২০০ পরিবার
কবরস্থান থেকে রান্নাঘর—সবই পানির নিচে, দুর্ভোগে টুঙ্গিপাড়ার ২০০ পরিবার
হালকা একটু বৃষ্টি, আর তাতেই পানির নিচে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যেপাড়া গ্রাম। রাস্তা, বসতঘর, রান্নাঘর, মসজিদের সামনের পথ এমনকি পানিতে ডুবে গেছে কবরস্থানও। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের অন্তত ২০০ পরিবার। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যেপাড়া গ্রামে প্রায় ৫০০ পরিবারের বসবাস। গ্রামটিতে রয়েছে ছয়টি কবরস্থান, চারটি মসজিদ, দুটি মাদ্রাসা ও চারটি গণশিক্ষা কেন্দ্র। প্রায় এক...
সারা দেশ•২ মাস আগে
কোমরপানি ঠেলে হাসপাতালে চিকিৎসক, ভাসছেন প্রশংসায়
কোমরপানি ঠেলে হাসপাতালে চিকিৎসক, ভাসছেন প্রশংসায়
রাস্তায় কোমরপানি। তার মধ্যেই সাইকেল ঠেলে এগিয়ে যাচ্ছেন এক চিকিৎসক। গন্তব্য হাসপাতাল। দুর্যোগের মধ্যে পেশাদারিত্বের এমন পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন চীনের প্রসূতি বিশেষজ্ঞ চু জেনহাও। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।এক পথচারীর ধারণ করা এই ভিডিও এখন চীনের সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল। এতে দেখা যাচ্ছে, কোমরপানির মধ্যেই এগিয়ে যাচ্ছেন চু। সঙ্গে তার সাইকেলটি। আরও পড়ুন তিন সন্তানের বাবা-মা কথা বলেননি ২০ বছর...
বিবিধ•২ মাস আগে
শেরপুরে ফের বাড়ছে নদনদীর পানি, বিপৎসীমার ওপরে চেল্লাখালী
শেরপুরে ফের বাড়ছে নদনদীর পানি, বিপৎসীমার ওপরে চেল্লাখালী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের প্রতিটি নদীর পানি বেড়েছে। এরই মধ্যে বিপৎসীমা পেরিয়েছে চেল্লাখালী। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী আজ সোমবার জানিয়েছেন এসব তথ্য। বলা হয়েছে, চেল্লাখালি বইছে বিপৎসীমার ৩২৪ সেন্টিমিটার ওপর দিয়ে। এ ছাড়া মহারশি, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে আশপাশের এলাকায়। সন্যাসীভিটা এলাকায় ভেসে গেছে স্টিলের ব্রিজ। নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে পানি। তলিয়েছে ঝিনাইগাতী উপজেলা সদরও।
সারা দেশ•২ মাস আগে
পা পিছলে পানিতে, প্রাণ গেল শিশুর
সরিষাবাড়ী ● পা পিছলে পানিতে, প্রাণ গেল শিশুর
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে তানজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তানজিদ পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে একটি জলাশয়ের পাশ দিয়ে দোকান থেকে সদাই কিনে বাড়ি ফিরছিল তানজিদ। পথে অসাবধানতাবশত সে জলাশয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে একপর্যায়ে জলাশয়ে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া...
সারা দেশ•২ মাস আগে