Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

কংক্রিটের থেকেও শক্ত যে বরফ

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৪:৪৯
কংক্রিটের থেকেও শক্ত যে বরফ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভির কাঠের মণ্ডযুক্ত বরফ দিয়ে বিমানবাহী রণতরী তৈরির এক অভিনব পরীক্ষা চালিয়েছিল। ‘পাইক্রিট’ নামের সেই উপাদানটি কংক্রিটের মতো শক্ত হলেও তা জমাট রাখা ছিল বেশ কঠিন। পরবর্তীতে খরচ বৃদ্ধি এবং উন্নত বিকল্প পাওয়ায় সেই প্রকল্প বাতিল করা হয়। তবে সম্প্রতি ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের একদল গবেষক সেই পুরোনো ধারণাকেই নতুন রূপ দিয়ে তৈরি করেছেন ‘বায়োপাইক্রিট’।

এই নতুন উপাদানে সাধারণ বরফের সাথে উদ্ভিদভিত্তিক ক্রিস্টাল ও বিশেষ প্রোটিন যুক্ত করা হয়েছে। এর ফলে সাধারণ বরফের তুলনায় এটি ১০ গুণ বেশি শক্তিশালী এবং ভেঙে যাওয়ার আগে প্রায় ৭০ গুণ বেশি শক্তি শোষণ করতে সক্ষম। গবেষণার এই ফলাফল ‘কলোয়েডস অ্যান্ড সারফেসেস বি: বায়োইনটারফেসেস’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষকদের লক্ষ্য যুদ্ধজাহাজ তৈরি নয়, বরং আর্কটিক ও অ্যান্টার্কটিকের মতো চরম ঠান্ডার দূরবর্তী অঞ্চলগুলোতে পরিবেশবান্ধব নির্মাণকাজে এর ব্যবহার নিশ্চিত করা। প্রচলিত কংক্রিট বা স্টিলের বদলে বরফ এবং উদ্ভিদভিত্তিক সেলুলোজ দিয়ে তৈরি হওয়ায় এই উপাদানের কার্বন ফুটপ্রিন্ট অত্যন্ত কম এবং এটি সম্পূর্ণ বায়োডিপেডেবল। নির্মাণশিল্প যখন বিশ্বজুড়ে মারাত্মক পরিবেশদূষণের জন্য দায়ী, তখন এমন টেকসই উপাদান এক নতুন বিপ্লব ঘটাতে পারে।

ঐতিহাসিক পাইক্রিটে কাঠের মণ্ড ব্যবহার করা হলেও বায়োপাইক্রিটে ব্যবহার করা হয়েছে ‘সেলুলোজ ন্যানোক্রিস্টাল’। উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান এই সেলুলোজ ন্যানোক্রিস্টাল বরফের ভেতর ক্ষুদ্রাতিক্ষুদ্র রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে, যা ফাটল ছড়াতে বাধা দেয়। এছাড়া গবেষকরা ‘সিবিএমথ্রিএ-এএফপিথ্রি’ নামের একটি বিশেষ প্রোটিন ব্যবহার করেছেন। এটি আঠার মতো কাজ করে সেলুলোজ ন্যানোক্রিস্টাল ও বরফকে দৃঢ়ভাবে একসাথে বেঁধে রাখে।

হিব্রু ইউনিভার্সিটির বায়োকেমিস্ট ইডো ব্রাসলাভস্কির মতে, তারা কেবল বরফের সাথে ফাইবার মেশাননি, বরং অণুপর্যায়ে উপাদানগুলোর সংযোগ কেমন হবে তা নিয়ন্ত্রণ করেছেন। এর ফলে বরফ হঠাৎ ভেঙে গুঁড়ো হয়ে যায় না, বরং ক্রমান্বয়ে শক্তি শোষণ করে ধীরে ধীরে বিকৃত হয়।
এটি বর্তমানে একটি ছোট আকারের প্রুফ অব কনসেপ্ট পরীক্ষা। দীর্ঘ সময় এবং পরিবর্তনশীল আবহাওয়ায় বায়োপাইক্রিট কতটা টিকসই হয়, তা যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে গবেষকদের মতে, প্রোটিন ডিজাইন ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনে তৈরি এই ‘সুপার আইস’ ভবিষ্যতে প্যাকেজিং থেকে শুরু করে চরম পরিবেশের নির্মাণকাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


বরফপানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক