বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সহকারী সার্জন পদে আবেদন করতে প্রার্থীদের এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর, মৃত্যু, পদত্যাগ ব...