অ্যানালিস্ট পদে কর্মী নেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ৮ নভেম্বর

ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ অক্টোবর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অ্যানালিস্ট/ অ্যানালিস্ট, (স্ট্রাকচার্ড ফাইন্যান্স)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ফাইন্যান্সে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অন্যান্য যোগ্যতা: আর্থিক বিবরণী বিশ্লেষণে পারদর্শিতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





