ম্যানেজার পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ

ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ অক্টোবর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর, মেঘনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্টোর/ওয়্যারহাউজ ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় ভালো জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





