সেলস বিভাগে কর্মী নেবে ওয়ালটন, স্নাতক পাসে আবেদন

ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির টেন্ডার সেলস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ অক্টোবর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: সাব সেকশন ইনচার্জ, (টেন্ডার সেলস)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কেব্ল বা ইলেকট্রিক্যাল শিল্পে বিটুবি বিক্রয়, দরপত্রে অংশগ্রহণ এবং প্রকল্পভিত্তিক বিক্রয়ের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আর/এ)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





