লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ জনের চাকরির সুযোগ

ফাইল ছবি
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৯ ক্যাটাগরির পদে মোট ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ অক্টোবর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি। শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: সহকারী পরিচালক (প্রশিক্ষণ)।
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: লোক-প্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি/সমাজবিজ্ঞান/নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা (গ্রেড-৯ম)।
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদ সংখ্যা: ২ টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা (গ্রেড-৯ম)।
পদের নাম: পরিবহন তদারককারী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অটো-মোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।
বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০ম)।
পদের নাম: পরিসংখ্যান সহকারী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/গণিতসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ১৮টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করত পারবেন।
আবেদনের শুরু সময়: ১৭ অক্টোবর, ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি



