জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্য নেতারা। তাদের সঙ্গে ছিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রনেতারা। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরে যান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। তখনো জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি জাদুঘর।নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা সারজিস আলম, মাহিন সরকার, সারোয়ার তুষার, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ কয়েক...