Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

১৬ বছর পর গঠিত সংসদের দাম নেই দুই আনাও : নাহিদ ইসলাম

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭
১৬ বছর পর গঠিত সংসদের দাম নেই দুই আনাও : নাহিদ ইসলাম

যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

নিজে যে সংসদের সদস্য, সেই সংসদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘১৬ বছর পর যে সংসদ গঠিত হয়েছে, এর মূল্য এখন দুই আনাও নাই। এই সংসদ ৫ বছর টিকবে কিনা সন্দেহ। কারণ এই সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই।’

আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, ‘গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী একটি সরকার। যদিও বিএনপি তখন গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল। ছাত্রদলের বহু নেতা আহত হয়েছেন। নিহত হয়েছেন। কিন্তু তাদের রাজনৈতিক নেতারা বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আপসে ছিলেন। এর ফলে দেখেছি তাদের নেতাদের মধ্যে কোনো পরিবর্তনের আকাঙ্ক্ষা নাই। কোনো পরিবর্তন তারা গত সাত-আট মাসে করে নাই।’

গণভোটের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘২০২৬ সালের নির্বাচনে আপনারা দুটি ভোট দিয়েছিলেন। একটি গণভোট আরেকটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ভোট। গণভোটে আপনারা, আমরা মিলে হ্যাঁ ভোট দিয়েছিলাম। আমরা বলেছিলাম হ্যাঁ ভোট হচ্ছে পরিবর্তন এবং সংস্কারের প্রতীক। কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনের পর ক্ষমতায় এসে তারা জুলাই সনদ অবজ্ঞা করেছে। গণভোট অস্বীকার করেছে। গণভোট অস্বীকার করার মাধ্যমে তারা গণঅভ্যুত্থানে শহীদদের অবমাননা করেছে। ফলে বিএনপির সরকারকে আমরা জুলাই গাদ্দার সরকার বলতে পারি। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়ে পুরনো বন্দোবস্তে নিয়ে গিয়েছে।’

বিগত সরকারের উদাহরণ টেনে এনসিপির এই শীর্ষ নেতা বলেছেন, ‘যদি জুলাই সনদই বাস্তবায়ন না হয়, যদি সংস্কার বাস্তবায়ন না হয়, যদি দেশে বৈষম্য দূর না হয়, যদি চাঁদাবাজি দূর না হয়, তবে শেখ হাসিনা কি দোষ করেছে, এটা জনগণ বলতে শুরু করেছে। কারণ তারেক রহমান এবং শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নাই। তারেক রহমানও এখন অবৈধভাবে শেখ হাসিনার মতো ক্ষমতায় রয়েছেন। তারেক রহমান জনগণের গণভোটের অধিকার হরণ করেছেন। তারা কোনোরকম একটি নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে দেশ মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন। সারা দেশে আমরা তার উদাহরণ দেখতে পাচ্ছি।’

মাদক-চাঁদাবাজি প্রসঙ্গে নাহিদ বলেন, ‘মাদকের সবচেয়ে বড় সিন্ডিকেট এবং হটস্পগুলো বিএনপি নেতাদের নিয়ন্ত্রণাধীন। ফলে বিএনপির পক্ষে তাদের প্রতিমন্ত্রী যতই বন্দুক নিয়ে বের হোক না কেন, এই সরকারের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবহন সেক্টরে প্রতিনিয়তই চাঁদাবাজি হয়। এই চাঁদার ভাগ কোথায় যায়? এখনো কিছুটা আওয়ামী লীগ পায়, কিছুটা আমাদের নতুন বিএনপি পায়। বিএনপি-আওয়ামী লীগ ভাগাভাগি করে দেশের অর্থনীতি ধ্বংস করছে। মানুষের পকেটের টাকা নিয়ে যাচ্ছে।’

দেশের আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।’

নাহিদ ইসলামজাতীয় সংসদএনসিপিবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর