Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৭
শেয়ার করুন:
সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না : নাহিদ ইসলাম

রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় কথা বলছেন নাহিদ ইসলাম

বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের সংস্কার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

তিনি বললেন, ‘সরকার দলের অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে, পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে এবং হচ্ছে নবাগত। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। আমরা সংস্কারের জন্য প্রস্তাব দেব।’

নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয় এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হবে।

তিনি বলেন, ‘১১-দলীয় জোট নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট প্রস্তাবনা দেবে এবং সেই প্রস্তাবনার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।’

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন

২৮ অক্টোবর ২০২৬

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন, ‘অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদক কারবারিদের প্রশ্রয় দিতেন, আর এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে।’

সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘বিএনপির ছত্রচ্ছায়ায় দলীয় ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে।’ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি ক্রসফায়ার-সংক্রান্ত এক বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি অতীতের মতোই পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


আওয়ামী লীগের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরাজিত হয়েছে। বাংলাদেশের মানুষ ও ছাত্র-জনতা জীবন দিয়ে এ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা এখনো রয়েছে।’


মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল। অনুষ্ঠানে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।




নাহিদ ইসলামএনসিপিরাজবাড়ীসংবাদমাধ্যম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার