বাজারের এক পাশে টমেটো, শিম আর ফুলকপির দাম শুনে দীর্ঘশ্বাস ফেলছেন ক্রেতা, অন্য পাশে পেঁপে আর লাউয়ের স্তূপে তুলনামূলক স্বস্তির খোঁজ করছেন কেউ কেউ। শীতের আগাম শাক-সবজি বাজারে আসতে শুরু করেছে। এতে কয়েকটির দাম কমেছে, নিম্নমুখী ডিমের দামও। কিন্তু চাল, ডাল, তেল, চিনি, মাছ ও মাংসের বাজারে এখনো অস্বস্তি। ফলে বাজারের ব্যাগে কয়েকটি সবজি উঠলেও মাসের খরচের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে রাজধানীর বহু মানুষ শহর ছেড়েছে। ছুটি শেষে অনেকে এখনো ফে...